Al-Munaafiqoon
আল-মুনাফিকুন
কপট ব্যক্তিরা
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 إِذَا جَاۤءَكَ ٱلۡمُنَـٰفِقُونَ قَالُوا۟ نَشۡهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِۗ وَٱللَّهُ یَعۡلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ یَشۡهَدُ إِنَّ ٱلۡمُنَـٰفِقِینَ لَكَـٰذِبُونَ
ইজা জাআকা আল মুনাফিকুন নাশহাদু ইন্নাকা লারাসুলু ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসুলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্না আল মুনাফিকীন লাকাজিবুন
মুনাফিকরা আপনার কাছে এসে বলেঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। আল্লাহ জানেন যে, আপনি অবশ্যই আল্লাহর রসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।
- 2 ٱتَّخَذُوۤا۟ أَیۡمَـٰنَهُمۡ جُنَّةࣰ فَصَدُّوا۟ عَن سَبِیلِ ٱللَّهِۚ إِنَّهُمۡ سَاۤءَ مَا كَانُوا۟ یَعۡمَلُونَ
ইত্তাখাযু আইমানাহুম জিন্নাত ফাসদ্দু অন সাবীলি ইন্নাহুম সা কানু ইয়া'মালূন
তারা তাদের শপথসমূহকে ঢালরূপে ব্যবহার করে। অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা যা করছে, তা খুবই মন্দ।
- 3 ذَ ٰلِكَ بِأَنَّهُمۡ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا یَفۡقَهُونَ
যা বিশ্বাস লেকা বে-আন-নাহুম আমানুয়া থুম্ম কাফারুয়া ফাতুবিয়া আলা ইয়াফকাহুনা
এটা এজন্য যে, তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হয়েছে। ফলে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে। অতএব তারা বুঝে না।
- 4 ۞ وَإِذَا رَأَیۡتَهُمۡ تُعۡجِبُكَ أَجۡسَامُهُمۡۖ وَإِن یَقُولُوا۟ تَسۡمَعۡ لِقَوۡلِهِمۡۖ كَأَنَّهُمۡ خُشُبࣱ مُّسَنَّدَةࣱۖ یَحۡسَبُونَ كُلَّ صَیۡحَةٍ عَلَیۡهِمۡۚ هُمُ ٱلۡعَدُوُّ فَٱحۡذَرۡهُمۡۚ قَـٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ یُؤۡفَكُونَ
ওয়া ইযা রা'আসহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া-ইন ইয়া-কু-লু-য়া তাসমা লেকাওলিহিম কাআন্নাহুম খোশুব মুসান্নাদা ইয়াহসাবূন কুল্লা সাইহাহ হুম আল-আদুউউ ফাহযারহুম কাতালাহুমু আন্না ইউফকাউন
আপনি যখন তাদেরকে দেখেন, তখন তাদের দেহাবয়ব আপনার কাছে প্রীতিকর মনে হয়। আর যদি তারা কথা বলে, তবে আপনি তাদের কথা শুনেন। তারা প্রাচীরে ঠেকানো কাঠসদৃশ্য। প্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হোন। ধ্বংস করুন আল্লাহ তাদেরকে। তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে ?
- 5 وَإِذَا قِیلَ لَهُمۡ تَعَالَوۡا۟ یَسۡتَغۡفِرۡ لَكُمۡ رَسُولُ ٱللَّهِ لَوَّوۡا۟ رُءُوسَهُمۡ وَرَأَیۡتَهُمۡ یَصُدُّونَ وَهُم مُّسۡتَكۡبِرُونَ
ওয়া ইযা কিলা লাহুম তা'আলা ইয়াস্তাগফির লাকুম রাসূল আল্লাহ লাওওয়া রুউসুহুম ওয়ারাআতাহুম ইয়াসুদুনা মুস্তাক্বিরূন
যখন তাদেরকে বলা হয়ঃ তোমরা এস, আল্লাহর রসূল তোমাদের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে, তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়।
- 6 سَوَاۤءٌ عَلَیۡهِمۡ أَسۡتَغۡفَرۡتَ لَهُمۡ أَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَهُمۡ لَن یَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا یَهۡدِی ٱلۡقَوۡمَ ٱلۡفَـٰسِقِینَ
সাওয়া আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লম তাস্তাগফির লাহুম ল্যান ইয়াগফির আল্লাহ ইন্না আল্লাহ আল-কাওম আল-ফাসিকীন
আপনি তাদের জন্যে ক্ষমাপ্রার্থনা করুন অথবা না করুন, উভয়ই সমান। আল্লাহ কখনও তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।
- 7 هُمُ ٱلَّذِینَ یَقُولُونَ لَا تُنفِقُوا۟ عَلَىٰ مَنۡ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ یَنفَضُّوا۟ۗ وَلِلَّهِ خَزَاۤىِٕنُ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضِ وَلَـٰكِنَّ ٱلۡمُنَـٰفِقِینَ لَا یَفۡقَهُونَ
হুম আল্লাজিনা ইয়াকুলুনা তুনফিকুয়া আলা এন্দা রাসূলি আল্লাহ হাত্তা ইয়ানফাদ্দুয়া ওয়ালিল্লাহি খাজায়িনু আস-সামাওয়া বিশ্বাস তে ওয়াল আরদি ওয়ালাকিন আল মুনাফিকীন ইয়াফকাহুনা
তারাই বলেঃ আল্লাহর রাসূলের সাহচর্যে যারা আছে তাদের জন্যে ব্যয় করো না। পরিণামে তারা আপনা-আপনি সরে যাবে। ভূ ও নভোমন্ডলের ধন-ভান্ডার আল্লাহরই কিন্তু মুনাফিকরা তা বোঝে না।
- 8 یَقُولُونَ لَىِٕن رَّجَعۡنَاۤ إِلَى ٱلۡمَدِینَةِ لَیُخۡرِجَنَّ ٱلۡأَعَزُّ مِنۡهَا ٱلۡأَذَلَّۚ وَلِلَّهِ ٱلۡعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلۡمُؤۡمِنِینَ وَلَـٰكِنَّ ٱلۡمُنَـٰفِقِینَ لَا یَعۡلَمُونَ
ইয়াকুলুনা লায়িন ররজনা ইলাই আল মাদীনা লাইউখরিজান্ন আল-আ'জ্জু মিনহা আল-আজাল্লা ওয়ালিল্লাহি আল-ইযযাতু ওয়ালারাসূলিহি ওয়ালিল মু'মিনিনা ওয়ালাকিন আল মুনাফিকীন ইয়ালমুন
তারাই বলেঃ আমরা যদি মদীনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিস্কৃত করবে। শক্তি তো আল্লাহ তাঁর রসূল ও মুমিনদেরই কিন্তু মুনাফিকরা তা জানে না।
- 9 یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تُلۡهِكُمۡ أَمۡوَ ٰلُكُمۡ وَلَاۤ أَوۡلَـٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ وَمَن یَفۡعَلۡ ذَ ٰلِكَ فَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡخَـٰسِرُونَ
ইয়া আইয়্যুহা আল্লাজিনা আমানুয়া তুলিহকুম আমওয়া বিশ্বাস লুকুম ওয়ালা আওলাদুকুম অন যিকরি ওমান ইয়াফাল যা বিশ্বাস লেকা ফাউলাইক হুম আল-খাসিরুন
মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত।
- 10 وَأَنفِقُوا۟ مِن مَّا رَزَقۡنَـٰكُم مِّن قَبۡلِ أَن یَأۡتِیَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ فَیَقُولَ رَبِّ لَوۡلَاۤ أَخَّرۡتَنِیۤ إِلَىٰۤ أَجَلࣲ قَرِیبࣲ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّـٰلِحِینَ
ওয়া-আন-ফি-কু মিন মা রাজাকনাকুম মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমু আল মাউত ফায়াকুলা রব্বি আখারতনি আজাল ক্বারীব ফায়াসাদ্দাকা ওয়া কুন মিন আস-সালিহীন
আমি তোমাদেরকে যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। অন্যথায় সে বলবেঃ হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম।
- 11 وَلَن یُؤَخِّرَ ٱللَّهُ نَفۡسًا إِذَا جَاۤءَ أَجَلُهَاۚ وَٱللَّهُ خَبِیرُۢ بِمَا تَعۡمَلُونَ
ওলান ইয়োয়াখখিরা আল্লাহ নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু খবীর বিমা তামালূন
প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর রাখেন।
This surah in other languages
- বাংলা আল-মুনাফিকুন
- Bosanski El-Munafikun
- Нохчийн Аль-Мунафикъун
- Deutsch Al-Munafiqun
- English Al-Munafiqoon
- Español Al-Munāfiqūn
- فارسی مُنافِقون
- Français Al-Mounâfiqoûn
- Hausa Al-Munafikun
- עברית אל-מונאפקון
- हिन्दी अल-मुनाफ़िक़ून
- Bahasa Indonesia Al-Munafiqun
- 日本語 モナーフィクーン
- 한국어 문아피쿤
- کوردی Munafiqûn
- Bahasa Melayu Al-Munafiqun
- Nederlands Al-Moenaafiqoen
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਮੁਨਾਫਿਕੂਨ
- پښتو المنافقون
- Português Al-Munafiqun
- Русский Аль-Мунафикун
- Soomaaliga Al-Munaafiqoon
- Shqip El-Munafikunët
- Kiswahili Al-Munafiki
- தமிழ் அல்-முனாஃபிக்கூன்
- ไทย อัล-มุนาฟิกูน
- Türkçe Münafikûn
- اردو الْمُنَافِقُون
- Oʻzbek Мунофиқун
- 中文 穆纳菲昆