Al-Qamar
আল-ক্বামার
চাঁদ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ
ইকতারাবাতি আস-সাআহ ওয়ান শিক্কা আল-কামারু
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।
- 2 وَإِن یَرَوۡا۟ ءَایَةࣰ یُعۡرِضُوا۟ وَیَقُولُوا۟ سِحۡرࣱ مُّسۡتَمِرࣱّ
ওয়া-ইন ইয়ারাওয়া আয়াত ইউরিফু ওয়া ইয়াকুলু সেহর মুস্তামির
তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু।
- 3 وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوۤا۟ أَهۡوَاۤءَهُمۡۚ وَكُلُّ أَمۡرࣲ مُّسۡتَقِرࣱّ
ওয়া কায্যাবূ আহওয়াহুম ওয়া কুল্লু আমর মুস্তাকির্র
তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়।
- 4 وَلَقَدۡ جَاۤءَهُم مِّنَ ٱلۡأَنۢبَاۤءِ مَا فِیهِ مُزۡدَجَرٌ
ওয়া-লাকদ জাআহুম মিন আল-আনবাআ ফিয়ে মুজ়ঝর
তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।
- 5 حِكۡمَةُۢ بَـٰلِغَةࣱۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ
হিকমাহ বালিগাহ ফামা তুগ্নি আন-নুযুর
এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না।
- 6 فَتَوَلَّ عَنۡهُمۡۘ یَوۡمَ یَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَیۡءࣲ نُّكُرٍ
ফাতাওয়াল্লা ইয়াওম ইয়াদু আদ-দাই ইলাই শাই নুকুর
অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে,
- 7 خُشَّعًا أَبۡصَـٰرُهُمۡ یَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادࣱ مُّنتَشِرࣱ
খোশ্আন আবসারুহুম ইয়াখরুজুন মিন আল-আজ-দাছ কাআন্নাহুম জারাদ মুন্তশির
তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ।
- 8 مُّهۡطِعِینَ إِلَى ٱلدَّاعِۖ یَقُولُ ٱلۡكَـٰفِرُونَ هَـٰذَا یَوۡمٌ عَسِرࣱ
মুহতিইন ইলাই ইয়াকুলু আল-কাফিরুন হাযা ইয়াওম অসির
তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন।
- 9 ۞ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحࣲ فَكَذَّبُوا۟ عَبۡدَنَا وَقَالُوا۟ مَجۡنُونࣱ وَٱزۡدُجِرَ
কাজ্জাবাত ক্বাবলাহুম কওম ফাকাযদ্দূ অবদনা ওয়া ক্বালূ মাজনুন ওয়াজদুজিরা
তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল।
- 10 فَدَعَا رَبَّهُۥۤ أَنِّی مَغۡلُوبࣱ فَٱنتَصِرۡ
ফদআ আন্নী মাগলুব ফানতাসির
অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।
- 11 فَفَتَحۡنَاۤ أَبۡوَ ٰبَ ٱلسَّمَاۤءِ بِمَاۤءࣲ مُّنۡهَمِرࣲ
ফাফাতাহনা আবু বিশ্বাস বা আস-সামা বিমা মুনহামির
তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে।
- 12 وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُیُونࣰا فَٱلۡتَقَى ٱلۡمَاۤءُ عَلَىٰۤ أَمۡرࣲ قَدۡ قُدِرَ
ওফাজ্জারনা আল-আরদ উইউনান ফালতাকি আল-মা আমর কদ কুদিরা
এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে।
- 13 وَحَمَلۡنَـٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَ ٰحࣲ وَدُسُرࣲ
ওয়াহামালনাহু আলা যাত আল-ওয়া বিশ্বাস হিন ওয়াদুসুর
আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।
- 14 تَجۡرِی بِأَعۡیُنِنَا جَزَاۤءࣰ لِّمَن كَانَ كُفِرَ
তাজরি বে আয়ুনিনা জাজা লিমেন কানা কুফিরা
যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।
- 15 وَلَقَد تَّرَكۡنَـٰهَاۤ ءَایَةࣰ فَهَلۡ مِن مُّدَّكِرࣲ
তারকানাহা আয়াত ফাহাল মিন মুদ্দাকির
আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
- 16 فَكَیۡفَ كَانَ عَذَابِی وَنُذُرِ
ফাকইয়াফ কানা আজাবি ভনুযুর
কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
- 17 وَلَقَدۡ یَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرࣲ
ওয়া-লাকদ ইয়াসসারনা কোরআন লিল-যিকরি ফাহাল মিন মুদ্দাকির
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
- 18 كَذَّبَتۡ عَادࣱ فَكَیۡفَ كَانَ عَذَابِی وَنُذُرِ
কাজ্জাবাত আদ ফাকইয়াফ কানা আজাবি ভনুযুর
আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
- 19 إِنَّاۤ أَرۡسَلۡنَا عَلَیۡهِمۡ رِیحࣰا صَرۡصَرࣰا فِی یَوۡمِ نَحۡسࣲ مُّسۡتَمِرࣲّ
ইন্না আলাইহিম রেহান সারসারান ফেই ইয়াওম নাহস
আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে।
- 20 تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلࣲ مُّنقَعِرࣲ
তানজিউ আন-নাস কাআন্নাহুম আ'জাজ নাখল মুনকাইর
তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।
- 21 فَكَیۡفَ كَانَ عَذَابِی وَنُذُرِ
ফাকইয়াফ কানা আজাবি ভনুযুর
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
- 22 وَلَقَدۡ یَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرࣲ
ওয়া-লাকদ ইয়াসসারনা কোরআন লিল-যিকরি ফাহাল মিন মুদ্দাকির
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
- 23 كَذَّبَتۡ ثَمُودُ بِٱلنُّذُرِ
কাজ্জাবাত থামুদ বিলনুযুরি
সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
- 24 فَقَالُوۤا۟ أَبَشَرࣰا مِّنَّا وَ ٰحِدࣰا نَّتَّبِعُهُۥۤ إِنَّاۤ إِذࣰا لَّفِی ضَلَـٰلࣲ وَسُعُرٍ
ফাকালু আবাশারান মিন্না এবং বিশ্বাস হেদান নাত্তাবিইউহু ইন্না ইযা লাফি জালালীন ওয়াসুর
তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব।
- 25 أَءُلۡقِیَ ٱلذِّكۡرُ عَلَیۡهِ مِنۢ بَیۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرࣱ
আউলকিয়া আয-যিকর আলাইহি বয়নিনা হুয়া কাজ্জাবুন আশির
আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক।
- 26 سَیَعۡلَمُونَ غَدࣰا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ
সায়ালমুন গাদান মন-ই আল-কাযযাব আল-আশিরু
এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।
- 27 إِنَّا مُرۡسِلُوا۟ ٱلنَّاقَةِ فِتۡنَةࣰ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ
মুরসিলুয়া আন-নাসাতি ফিতনা ল্লাহুম ফারতাকিবহুম ওয়াসাবির
আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।
- 28 وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَاۤءَ قِسۡمَةُۢ بَیۡنَهُمۡۖ كُلُّ شِرۡبࣲ مُّحۡتَضَرࣱ
ওয়া নাব্বি'হুম আন্না আল-মা কিসমত কুল্লু শিরব মুহতাদার
এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে।
- 29 فَنَادَوۡا۟ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ
ফানাদাও সাহিবেহুম ফাতাআতা ফাকারা
অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল।
- 30 فَكَیۡفَ كَانَ عَذَابِی وَنُذُرِ
ফাকইয়াফ কানা আজাবি ভনুযুর
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
- 31 إِنَّاۤ أَرۡسَلۡنَا عَلَیۡهِمۡ صَیۡحَةࣰ وَ ٰحِدَةࣰ فَكَانُوا۟ كَهَشِیمِ ٱلۡمُحۡتَظِرِ
ইন্না আলাইহিম সাইহাহ এবং বিশ্বাস ফাকানু কাহেশিমে আল-মুহতাজিরি
আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।
- 32 وَلَقَدۡ یَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرࣲ
ওয়া-লাকদ ইয়াসসারনা কোরআন লিল-যিকরি ফাহাল মিন মুদ্দাকির
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
- 33 كَذَّبَتۡ قَوۡمُ لُوطِۭ بِٱلنُّذُرِ
কাজ্জাবাত কওম লূত বিলনুযুরি
লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
- 34 إِنَّاۤ أَرۡسَلۡنَا عَلَیۡهِمۡ حَاصِبًا إِلَّاۤ ءَالَ لُوطࣲۖ نَّجَّیۡنَـٰهُم بِسَحَرࣲ
ইন্না আলাইহিম হাসিবান আল লূত নাজ্জাইনাহুম বেসাহার
আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।
- 35 نِّعۡمَةࣰ مِّنۡ عِندِنَاۚ كَذَ ٰلِكَ نَجۡزِی مَن شَكَرَ
ইন্দেনা কাযা বিশ্বাস লেকা নাজ্জি ম্যান শাকারা
আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি।
- 36 وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡا۟ بِٱلنُّذُرِ
ওয়া-লাকদ আনযারাহুম বাতশাতানা ফাতামারাও বিলনুযুরি
লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল।
- 37 وَلَقَدۡ رَ ٰوَدُوهُ عَن ضَیۡفِهِۦ فَطَمَسۡنَاۤ أَعۡیُنَهُمۡ فَذُوقُوا۟ عَذَابِی وَنُذُرِ
ওয়া-লাকদ রা বিশ্বাস ওয়াদুহু অন জাইফিহি ফাতামসনা আইউনাহুম ফাজুকু আজাবি ভনুযুর
তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী।
- 38 وَلَقَدۡ صَبَّحَهُم بُكۡرَةً عَذَابࣱ مُّسۡتَقِرࣱّ
ওয়া-লাকদ সাব্বাহাহুম বুকুরাতান আযাব মুস্তাকির্র
তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।
- 39 فَذُوقُوا۟ عَذَابِی وَنُذُرِ
ফাজুকু আজাবি ভনুযুর
অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর।
- 40 وَلَقَدۡ یَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرࣲ
ওয়া-লাকদ ইয়াসসারনা কোরআন লিল-যিকরি ফাহাল মিন মুদ্দাকির
আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?
- 41 وَلَقَدۡ جَاۤءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ
ওয়া-লাকদ জা আল ফিরআউন আন-নুযুর
ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।
- 42 كَذَّبُوا۟ بِـَٔایَـٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَـٰهُمۡ أَخۡذَ عَزِیزࣲ مُّقۡتَدِرٍ
কাযযাবু বে-আ-য়া-তি-না কুল্লাহা ফায়াখাযনাহুম আখয মুকতাদির
তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম।
- 43 أَكُفَّارُكُمۡ خَیۡرࣱ مِّنۡ أُو۟لَـٰۤىِٕكُمۡ أَمۡ لَكُم بَرَاۤءَةࣱ فِی ٱلزُّبُرِ
আকুফফারুকুম খয়র উলাইকুম আম বারাাআতুন ফেই আল-জুবুরি
তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
- 44 أَمۡ یَقُولُونَ نَحۡنُ جَمِیعࣱ مُّنتَصِرࣱ
আম ইয়াকুলুনা নাহনু জামিয় মুনতাসির
না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল?
- 45 سَیُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَیُوَلُّونَ ٱلدُّبُرَ
সয়ুহজমু আল-জাম-উ ভাইয়ুল্লুয়ান আদ-দুবুরা
এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।
- 46 بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ
বলে আস-সাআহ মাউইদুহুম ওয়াস-সাআত আদহ্যা ওয়া আমররু
বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর।
- 47 إِنَّ ٱلۡمُجۡرِمِینَ فِی ضَلَـٰلࣲ وَسُعُرࣲ
ইন্না আল-মুজরিমিন ফেই জালালীন ওয়াসুরান
নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।
- 48 یَوۡمَ یُسۡحَبُونَ فِی ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ
ইয়াওম ইউসহাবুন ফেই আন-নার আলা উজুহিহিম জুকু মিস্সা সাকারা
যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর।
- 49 إِنَّا كُلَّ شَیۡءٍ خَلَقۡنَـٰهُ بِقَدَرࣲ
কুল্লা শাই খালেকনাহু বেকদার
আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।
- 50 وَمَاۤ أَمۡرُنَاۤ إِلَّا وَ ٰحِدَةࣱ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ
আমরুনা ইল্লা এবং বিশ্বাস হেদা কালেমহি বিল বাসারি
আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।
- 51 وَلَقَدۡ أَهۡلَكۡنَاۤ أَشۡیَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرࣲ
ওয়া-লাকদ আহলাকনা আশইয়াকুম ফাহাল মিন মুদ্দাকির
আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি?
- 52 وَكُلُّ شَیۡءࣲ فَعَلُوهُ فِی ٱلزُّبُرِ
ওয়া কুল্লু শাই ফা'আলূহু ফেই আল-জুবুরি
তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।
- 53 وَكُلُّ صَغِیرࣲ وَكَبِیرࣲ مُّسۡتَطَرٌ
ওয়া কুল্লু সগির ওয়াকাবির মুস্তাতার
ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
- 54 إِنَّ ٱلۡمُتَّقِینَ فِی جَنَّـٰتࣲ وَنَهَرࣲ
ইন্না আল-মুত্তাকিন ফেই ওয়ানাহার
খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।
- 55 فِی مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِیكࣲ مُّقۡتَدِرِۭ
ফেই মাক়াদ সেদকিন এন্দা মালিক মুকতাদির
যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।
This surah in other languages
- বাংলা আল-ক্বামার
- Bosanski El-Kamer
- Нохчийн Аль-Къамар
- Deutsch Al-Qamar
- English Al-Qamar
- Español Al-Qámar
- فارسی قَمَر
- Français Al-Qamar
- Hausa Al-Qamar
- עברית אל-קמר
- हिन्दी अल-क़मर
- Bahasa Indonesia Al-Qamar
- 日本語 アル=カマル
- 한국어 알-까마르
- کوردی El-Qemer
- Bahasa Melayu Al-Qamar
- Nederlands Al-Qamar
- پنجابی القمر
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਕਮਰ
- پښتو القمر
- Português Al-Qamar
- Русский Аль-Камар
- Soomaaliga Al-Qamar
- Shqip Al-Kamer
- Kiswahili Al-Qamar
- தமிழ் அல்-கமர்
- ไทย อัล-กอมัร
- Türkçe El-Kamer
- اردو القمر
- Oʻzbek Al-Qamar
- 中文 月亮