Al-Muzzammil
আল-মুজ্জাম্মিল
কম্বলাবৃত
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 یَـٰۤأَیُّهَا ٱلۡمُزَّمِّلُ
ইয়া আইয়্যুহা আল-মুজ্জাম্মিল
হে বস্ত্রাবৃত!
- 2 قُمِ ٱلَّیۡلَ إِلَّا قَلِیلࣰا
কুমি আললাইল ইল্লা কালীলান
রাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে;
- 3 نِّصۡفَهُۥۤ أَوِ ٱنقُصۡ مِنۡهُ قَلِیلًا
নিসফাহু আওই ইনকুস মিনহু কালীলান
অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম
- 4 أَوۡ زِدۡ عَلَیۡهِ وَرَتِّلِ ٱلۡقُرۡءَانَ تَرۡتِیلًا
আও জ়েদ আলাইহি ওয়ারাত্তিল কোরআন তারতীলান
অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে।
- 5 إِنَّا سَنُلۡقِی عَلَیۡكَ قَوۡلࣰا ثَقِیلًا
সনুলকি আলাইকা কওলান থাকীলান
আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।
- 6 إِنَّ نَاشِئَةَ ٱلَّیۡلِ هِیَ أَشَدُّ وَطۡـࣰٔا وَأَقۡوَمُ قِیلًا
ইন্না নাশিয়া আল-লাইল হেয়া আশাদ্দু ওয়াসা ওয়া ক্বওমু কিলা
নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।
- 7 إِنَّ لَكَ فِی ٱلنَّهَارِ سَبۡحࣰا طَوِیلࣰا
ইন্না লাকা ফেই আন-নাহার সাবহান তাউইল
নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা।
- 8 وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَیۡهِ تَبۡتِیلࣰا
ওয়াযকুরি ইসম রব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তবতীয়লান
আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হোন।
- 9 رَّبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ لَاۤ إِلَـٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذۡهُ وَكِیلࣰا
রব্ব আল-মাশরিকি ওয়াল-মাগরিবি লা ইলাহ ইল্লা হুয়া ফাতাখিয ওয়াকিল
তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকেই গ্রহণ করুন কর্মবিধায়করূপে।
- 10 وَٱصۡبِرۡ عَلَىٰ مَا یَقُولُونَ وَٱهۡجُرۡهُمۡ هَجۡرࣰا جَمِیلࣰا
ওয়াসবির আলা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হজরা জামীলান
কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
- 11 وَذَرۡنِی وَٱلۡمُكَذِّبِینَ أُو۟لِی ٱلنَّعۡمَةِ وَمَهِّلۡهُمۡ قَلِیلًا
ওয়াযারনী ওয়াল মুকাযযিবীন উলি আন-নাআ'মাতি ওয়া মাহহিলহুম কালীলান
বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।
- 12 إِنَّ لَدَیۡنَاۤ أَنكَالࣰا وَجَحِیمࣰا
ইন্না লাদাইনা আনকালান ওয়াজাহীমা
নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড।
- 13 وَطَعَامࣰا ذَا غُصَّةࣲ وَعَذَابًا أَلِیمࣰا
ওয়াতাআমানা জা গুসসাহ ওয়া'আজাবা আলীম
গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।
- 14 یَوۡمَ تَرۡجُفُ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ وَكَانَتِ ٱلۡجِبَالُ كَثِیبࣰا مَّهِیلًا
ইয়াওম তর্জুফু আল-আরদ ওয়াল-জিবালু ওয়াকানাত আল-জিবালু কাসিঈবান মাহিলান
যেদিন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তুপ।
- 15 إِنَّاۤ أَرۡسَلۡنَاۤ إِلَیۡكُمۡ رَسُولࣰا شَـٰهِدًا عَلَیۡكُمۡ كَمَاۤ أَرۡسَلۡنَاۤ إِلَىٰ فِرۡعَوۡنَ رَسُولࣰا
ইন্না আরসালনা ইলাইকুম রাসুলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলাই ফিরআউন রাসুলান
আমি তোমাদের কাছে একজন রসূলকে তোমাদের জন্যে সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসূল।
- 16 فَعَصَىٰ فِرۡعَوۡنُ ٱلرَّسُولَ فَأَخَذۡنَـٰهُ أَخۡذࣰا وَبِیلࣰا
ফা'আসি ফিরআউন আর-রাসূল ফায়াখাযনাহ আখযান ওয়াবিলান
অতঃপর ফেরাউন সেই রসূলকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি।
- 17 فَكَیۡفَ تَتَّقُونَ إِن كَفَرۡتُمۡ یَوۡمࣰا یَجۡعَلُ ٱلۡوِلۡدَ ٰنَ شِیبًا
ফাকইয়াফ তাত্তাকৌন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু আল-ওয়াল-দা বিশ্বাস না শেইবান
অতএব, তোমরা কিরূপে আত্নরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার কর, যেদিন বালককে করে দিব বৃদ্ধ?
- 18 ٱلسَّمَاۤءُ مُنفَطِرُۢ بِهِۦۚ كَانَ وَعۡدُهُۥ مَفۡعُولًا
আস-সামাউ মুনফাতিরু কানা ওয়া'দুহু মাফউলান
সেদিন আকাশ বিদীর্ণ হবে। তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।
- 19 إِنَّ هَـٰذِهِۦ تَذۡكِرَةࣱۖ فَمَن شَاۤءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِیلًا
ইন্না হাযিহি ফামান শা ইত্তাখাযা ইলাই সাবীলান
এটা উপদেশ। অতএব, যার ইচ্ছা, সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক।
- 20 ۞ إِنَّ رَبَّكَ یَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَیِ ٱلَّیۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَاۤىِٕفَةࣱ مِّنَ ٱلَّذِینَ مَعَكَۚ وَٱللَّهُ یُقَدِّرُ ٱلَّیۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَیۡكُمۡۖ فَٱقۡرَءُوا۟ مَا تَیَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَیَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ یَضۡرِبُونَ فِی ٱلۡأَرۡضِ یَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ یُقَـٰتِلُونَ فِی سَبِیلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُوا۟ مَا تَیَسَّرَ مِنۡهُۚ وَأَقِیمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُوا۟ ٱللَّهَ قَرۡضًا حَسَنࣰاۚ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنۡ خَیۡرࣲ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَیۡرࣰا وَأَعۡظَمَ أَجۡرࣰاۚ وَٱسۡتَغۡفِرُوا۟ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورࣱ رَّحِیمُۢ
ইন্না রব্বাক ইয়ালামু আন্নাকা তো-কু-মু আদনা মিন থুলুসাই আল-লাইল ওয়ানেসফাহু ওয়া-থু-লু-সা-হু ওয়াতাইফাহ মিন আল্লাজিনা মাআকা ওয়াল্লাহু ইউকাদ্দিরু আললাইল ওয়ান নাহার আলিমা আন লান তোহসুহু ফাতাবা ফাকরু তাইয়াসসারা মিন কুরআন আলিমা আন সাইকুনু মারযা এবং অন্যান্যরা ইয়াজরিবুন ফেই আল-আরদি ইয়াবতাগূন মিন ফাজলি আল্লাহ এবং অন্যান্যরা ইউকাতিলুনা ফেই সাবীলি ফাকরু তাইয়াসসারা ওয়া ক্বীমু আস-সালাত ওয়াতু আর ঋণ দাও আল্লাহ করজ হাসানান ওয়া তো-কাদ-দি-মু লেআনফুসিকুম তাজেদুহু এন্দা আল্লাহ হুয়া খাইরান ওয়া'আযমা আজরান ওয়াস্তাগফিরু ইন্না আল্লাহ গফূর রহীম
আপনার পালনকর্তা জানেন, আপনি এবাদতের জন্যে দন্ডায়মান হন রাত্রির প্রায় দু’তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দন্ডায়মান হয়। আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন। তিনি জানেন, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পার না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ন হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু আবৃত্তি কর। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে-বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জেহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ ততটুকু আবৃত্তি কর। তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্যে যা কিছু অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
This surah in other languages
- বাংলা আল-মুজ্জাম্মিল
- Bosanski El-Muzzemmil
- Нохчийн Аль-Муззаммиль
- Deutsch Al-Muzzammil
- English Al-Muzzammil
- Español Al-Muzzámmil
- فارسی المُزَّمِّل
- Français Al-Muzzammil
- Hausa Al-Muzzammil
- עברית אל-מוזמיל
- हिन्दी अल-मुज़म्मिल
- Bahasa Indonesia Al-Muzzammil
- 日本語 アル=ムザンミル
- 한국어 알-무잘릴
- کوردی المزمل
- Bahasa Melayu Al-Muzzammil
- Nederlands Al-Moezzammil
- پنجابی المزمل
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਮੁੱਜ਼ੱਮਿਲ
- پښتو المزمل
- Português Al-Muzzammil
- Русский Аль-Муззаммиль
- Soomaaliga Al-Muzzammil
- Shqip El-Muzzemmil
- Kiswahili Al-Muzzammil
- தமிழ் அல்-முஸ்ல்மில்
- ไทย อัล-มุซซัมมิล
- Türkçe El-Müzzemmil
- اردو المزمل
- Oʻzbek Al-Muzzammil
- 中文 艾勒·姆赞米勒