Al-Qalam
আল-কালাম
কলম
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 نۤۚ وَٱلۡقَلَمِ وَمَا یَسۡطُرُونَ
ওয়াল কালাম ওয়া ইয়াসতুরূন
নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,
- 2 مَاۤ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونࣲ
মা আন্তা বেনি'মাতি রব্বিক বে মেজনুন
আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।
- 3 وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَیۡرَ مَمۡنُونࣲ
ওয়া ইন্না লাকা লা'জরান গাইর মামনূন
আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।
- 4 وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِیمࣲ
ওইন্নাকা লায়ালা খুলুকিন আযীমিন
আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।
- 5 فَسَتُبۡصِرُ وَیُبۡصِرُونَ
ফাসতুবসিরু ওয়াইবসিরুন
সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।
- 6 بِأَییِّكُمُ ٱلۡمَفۡتُونُ
বেয়াইয়্যিকুম আল-মাফতুনু
কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।
- 7 إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِیلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِینَ
ইন্না রব্বাক হুয়া আ'লামু বিমান জ়ল্লা অন সাবীলিহি ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন
আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।
- 8 فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِینَ
ফালা তোতিই আল-মুকাযযিবীন
অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।
- 9 وَدُّوا۟ لَوۡ تُدۡهِنُ فَیُدۡهِنُونَ
ওয়াদ্দু লাও তুদিনু ফাইদুহুনোন
তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।
- 10 وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافࣲ مَّهِینٍ
তুতি কুল্লা হাল্লাফিন মহীন
যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।
- 11 هَمَّازࣲ مَّشَّاۤءِۭ بِنَمِیمࣲ
হাম্মায মাশাআ বেনমেইন
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।
- 12 مَّنَّاعࣲ لِّلۡخَیۡرِ مُعۡتَدٍ أَثِیمٍ
মানাআ লিল-খাইর মু'তাদিন আসিমীন
যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,
- 13 عُتُلِّۭ بَعۡدَ ذَ ٰلِكَ زَنِیمٍ
উতুল ব়াদ যা বিশ্বাস লেকা জানিম
কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;
- 14 أَن كَانَ ذَا مَالࣲ وَبَنِینَ
আন কানা জা মাল ওয়াবনিনা
এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।
- 15 إِذَا تُتۡلَىٰ عَلَیۡهِ ءَایَـٰتُنَا قَالَ أَسَـٰطِیرُ ٱلۡأَوَّلِینَ
ইজা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতীরু আল-আওওয়ালীন
তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।
- 16 سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ
সানসিমুহু আলাই আল খুরতূম
আমি তার নাসিকা দাগিয়ে দিব।
- 17 إِنَّا بَلَوۡنَـٰهُمۡ كَمَا بَلَوۡنَاۤ أَصۡحَـٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُوا۟ لَیَصۡرِمُنَّهَا مُصۡبِحِینَ
বালাওনাহুম বালাওনা আসহাব আল জান্নাত ইয্ আকসামু লাইয়াসরিমুন্নাহা মুসবিহীন
আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে,
- 18 وَلَا یَسۡتَثۡنُونَ
ইয়াসসাসনাউনা
ইনশাআল্লাহ না বলে।
- 19 فَطَافَ عَلَیۡهَا طَاۤىِٕفࣱ مِّن رَّبِّكَ وَهُمۡ نَاۤىِٕمُونَ
ফাতাফা আলাইহা তা-ইফ মিন রব্বিক ওয়াহুম নাইমুন
অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।
- 20 فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِیمِ
ফা'আসবাহাত কাল-সা-রি-মি
ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।
- 21 فَتَنَادَوۡا۟ مُصۡبِحِینَ
ফাতানা দাউ মুসবিহীন
সকালে তারা একে অপরকে ডেকে বলল,
- 22 أَنِ ٱغۡدُوا۟ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَـٰرِمِینَ
আনি আগদু আলা হারসিকুম ইন সারিমিন
তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।
- 23 فَٱنطَلَقُوا۟ وَهُمۡ یَتَخَـٰفَتُونَ
ফান্টালেকু ওয়াহুম ইয়াতাখাফাতুনা
অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,
- 24 أَن لَّا یَدۡخُلَنَّهَا ٱلۡیَوۡمَ عَلَیۡكُم مِّسۡكِینࣱ
আন লা ইয়াদখুলন্নাহা আল-ইয়াওমা মিসকীন
অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।
- 25 وَغَدَوۡا۟ عَلَىٰ حَرۡدࣲ قَـٰدِرِینَ
ওয়াগাদাউ আলা হারদ কাদিরিনা
তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।
- 26 فَلَمَّا رَأَوۡهَا قَالُوۤا۟ إِنَّا لَضَاۤلُّونَ
ফালাম্মা রাওহা কালুয়া লাযাল্লুন
অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।
- 27 بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
নাহনু মাহরুমূন
বরং আমরা তো কপালপোড়া,
- 28 قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ
কালা আওসাতুম আলাম আকুল লাকুম লাওলা তুসাব্বিহুন
তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?
- 29 قَالُوا۟ سُبۡحَـٰنَ رَبِّنَاۤ إِنَّا كُنَّا ظَـٰلِمِینَ
সুবহান কোনা জালেমীন
তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।
- 30 فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ یَتَلَـٰوَمُونَ
ফাক্বালা বাউছুম আলা বাস ইয়াতালাওয়ামুনা
অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।
- 31 قَالُوا۟ یَـٰوَیۡلَنَاۤ إِنَّا كُنَّا طَـٰغِینَ
ইয়াৱাইলনা কোনা তাগিনা
তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।
- 32 عَسَىٰ رَبُّنَاۤ أَن یُبۡدِلَنَا خَیۡرࣰا مِّنۡهَاۤ إِنَّاۤ إِلَىٰ رَبِّنَا رَ ٰغِبُونَ
আসা রব্বুনা আন ইউবদিলানা খাইরান মিনহা ইন্না ইলাই রব্বিনা রা বিশ্বাস গিবুন
সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।
- 33 كَذَ ٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡـَٔاخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُوا۟ یَعۡلَمُونَ
কাযা বিশ্বাস লেকা আল-আজাবু ওয়ালাআযাবু আল-আখিরাতি আকবারু লাও কানু ইয়ালমুন
শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত!
- 34 إِنَّ لِلۡمُتَّقِینَ عِندَ رَبِّهِمۡ جَنَّـٰتِ ٱلنَّعِیمِ
ইন্না লিল মুত্তাকীন এন্দা রব্বিহিম জান্নাত আন-নাইম
মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।
- 35 أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِینَ كَٱلۡمُجۡرِمِینَ
আফা নাজলু আল-মুসলিমীন কালমুজরিমীন
আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?
- 36 مَا لَكُمۡ كَیۡفَ تَحۡكُمُونَ
লাকুম কাইফা তাহকুমূন
তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?
- 37 أَمۡ لَكُمۡ كِتَـٰبࣱ فِیهِ تَدۡرُسُونَ
আম লাকুম কিতাব ফিয়ে তাদরুসুন
তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।
- 38 إِنَّ لَكُمۡ فِیهِ لَمَا تَخَیَّرُونَ
ইন্না লাকুম ফিয়ে লামা তাখাইয়্যারুন
তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও?
- 39 أَمۡ لَكُمۡ أَیۡمَـٰنٌ عَلَیۡنَا بَـٰلِغَةٌ إِلَىٰ یَوۡمِ ٱلۡقِیَـٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ
আম লাকুম আইমান আলাইনা বালিগাতুন ইলাই ইয়াওম আল-কিয়ামাহ ইন্না লাকুম লামা তাহকুমূন
না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে?
- 40 سَلۡهُمۡ أَیُّهُم بِذَ ٰلِكَ زَعِیمٌ
সালহুম আইয়ুহুম বে'য বিশ্বাস লেকা জায়েম
আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল?
- 41 أَمۡ لَهُمۡ شُرَكَاۤءُ فَلۡیَأۡتُوا۟ بِشُرَكَاۤىِٕهِمۡ إِن كَانُوا۟ صَـٰدِقِینَ
আম লাহুম শুরুকা ফালইয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকীন
না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।
- 42 یَوۡمَ یُكۡشَفُ عَن سَاقࣲ وَیُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا یَسۡتَطِیعُونَ
ইয়াওম ইয়োকশেফু অন শাক ওয়াইদাউনা ইলাই আস-সুজুদি ফালা ইয়াসতাইউন
গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।
- 43 خَـٰشِعَةً أَبۡصَـٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةࣱۖ وَقَدۡ كَانُوا۟ یُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَـٰلِمُونَ
খাশিয়াহ আবসারুহুম তারহাকুহুম ওয়াকিদ কানু ইউদাউনা ইলাই আস-সুজুদি ওয়াহুম সালিমুন
তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।
- 44 فَذَرۡنِی وَمَن یُكَذِّبُ بِهَـٰذَا ٱلۡحَدِیثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَیۡثُ لَا یَعۡلَمُونَ
ফায়্নি ওমান ইউকাজ্জিবু বেহাযা আল-হাদিস সানাসতাদরিজুহুম হাইছু ইয়ালমুন
অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।
- 45 وَأُمۡلِی لَهُمۡۚ إِنَّ كَیۡدِی مَتِینٌ
উআমলি ইন্না কাইদি মতীন
আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।
- 46 أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرࣰا فَهُم مِّن مَّغۡرَمࣲ مُّثۡقَلُونَ
আম তাসআলুম ফাহুম মিন মাগরাম মুছকালুন
আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে?
- 47 أَمۡ عِندَهُمُ ٱلۡغَیۡبُ فَهُمۡ یَكۡتُبُونَ
আম ইন্দাহুমু আল-গাইব ইয়াকতুবুন
না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।
- 48 فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومࣱ
ফাসবির লেহুক্মি রব্বিক তকুন কা-সা-হিবি আল-হুত ইয্ নাদিয়া ওয়াহুয়া মাকযূম
আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।
- 49 لَّوۡلَاۤ أَن تَدَ ٰرَكَهُۥ نِعۡمَةࣱ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَاۤءِ وَهُوَ مَذۡمُومࣱ
লাওলা আন তোদা বিশ্বাস রাকাহু নিয়মত মিন রব্বিহি লানুবিযা বিলআরা ওয়াহুয়া মাজমুন
যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।
- 50 فَٱجۡتَبَـٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِینَ
ফাজ্জাতাবাহু রাব্বুহু ফাজআলুহু মিন আস-সালিহীন
অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।
- 51 وَإِن یَكَادُ ٱلَّذِینَ كَفَرُوا۟ لَیُزۡلِقُونَكَ بِأَبۡصَـٰرِهِمۡ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكۡرَ وَیَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونࣱ
ওয়া-ইন ইয়াকাদু আল্লাজিনা কাফারুয়া লাইউযলিকূনাক বেআবসারিহিম লাম্মা শামিউয়া আল-যিকর ওয়াইয়াকুলুন ইন্নাহু ল মজ্নূন
কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।
- 52 وَمَا هُوَ إِلَّا ذِكۡرࣱ لِّلۡعَـٰلَمِینَ
ওয়া হুয়া ইল্লা জিকর লিলআলামীন
অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।
This surah in other languages
- বাংলা আল-কালাম
- Bosanski El-Kelem
- Нохчийн Аль-Къалам
- Deutsch Al-Qalam
- English Al-Qalam
- Español Al-Qálam
- فارسی قلم
- Français Al-Qalam
- Hausa Al-Ƙalamu
- עברית אל-קלאם
- हिन्दी अल-क़लम
- Bahasa Indonesia Al-Qalam
- 日本語 アル=カラム
- 한국어 알 깔람
- کوردی El-Qelem
- Bahasa Melayu Al-Qalam
- Nederlands Al-Qalam
- پنجابی القلم
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਕਲਮ
- پښتو القلم
- Português Al-Qalam
- Русский Аль-Калам
- Soomaaliga Al-Qalam
- Shqip El-Kalem
- Kiswahili Al-Qalam
- தமிழ் அல்-கலம்
- ไทย อัล-กะลัม
- Türkçe El-Kalem
- اردو القلم
- Oʻzbek Ал-Қалам
- 中文 阿勒-盖莱姆