Goddestination

An-Naazi'aat

আন-নাযিআত

উৎপাটনকারী

46 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 وَٱلنَّـٰزِعَـٰتِ غَرۡقࣰا

    ওয়াননাজিয়াত গরক

    শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,

  2. 2 وَٱلنَّـٰشِطَـٰتِ نَشۡطࣰا

    ওয়ান নাশিতাত নাশতান

    শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;

  3. 3 وَٱلسَّـٰبِحَـٰتِ سَبۡحࣰا

    ওয়াস-সাবিহাত সাবহান

    শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,

  4. 4 فَٱلسَّـٰبِقَـٰتِ سَبۡقࣰا

    ফালসাবিকাতি সাবকান

    শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং

  5. 5 فَٱلۡمُدَبِّرَ ٰ⁠تِ أَمۡرࣰا

    ফাল মুদাব্বির বিশ্বাস তে আমরান

    শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।

  6. 6 یَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ

    ইয়াওম তর্জুফু আর-রাজিফাহ

    যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,

  7. 7 تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ

    তাত্বাউহা আর-রাদিফাতু

    অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;

  8. 8 قُلُوبࣱ یَوۡمَىِٕذࣲ وَاجِفَةٌ

    কুলুব ইয়াওমাইযি ওয়াজিফা

    সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।

  9. 9 أَبۡصَـٰرُهَا خَـٰشِعَةࣱ

    আবসারুহা খাশিয়াহ

    তাদের দৃষ্টি নত হবে।

  10. 10 یَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِی ٱلۡحَافِرَةِ

    ইয়াকুলুনা আইন্না লামারদুদুন ফেই আল-হাফিরা

    তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-

  11. 11 أَءِذَا كُنَّا عِظَـٰمࣰا نَّخِرَةࣰ

    আইযা কোনা ইজামান নাখিরাহ

    গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?

  12. 12 قَالُوا۟ تِلۡكَ إِذࣰا كَرَّةٌ خَاسِرَةࣱ

    তেলকা ইযা কররাহ খাসিরাতুন

    তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!

  13. 13 فَإِنَّمَا هِیَ زَجۡرَةࣱ وَ ٰ⁠حِدَةࣱ

    ফাইন্নামা হেয়া জাগরাহ এবং বিশ্বাস হেদা

    অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,

  14. 14 فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

    ফেইযা বেলসাহিরা

    তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।

  15. 15 هَلۡ أَتَىٰكَ حَدِیثُ مُوسَىٰۤ

    হাল আতিয়াকা হাদিস মূসা

    মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?

  16. 16 إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى

    ইয্ নাদিয়াহু রাব্বুহু বিল-ওয়াদি আল-মুকাদ্দাসি তুয়াই

    যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,

  17. 17 ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

    যাও ইলাই ফিরআউন ইন্নাহু তাগিয়া

    ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।

  18. 18 فَقُلۡ هَل لَّكَ إِلَىٰۤ أَن تَزَكَّىٰ

    ফাকুল লাকা আন তাযাক্কা

    অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?

  19. 19 وَأَهۡدِیَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ

    ওয়াহদিকা ইলাই রব্বিক ফাতাখশা

    আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।

  20. 20 فَأَرَىٰهُ ٱلۡـَٔایَةَ ٱلۡكُبۡرَىٰ

    ফায়ারা আল-আয়াত আল-কুবরা

    অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।

  21. 21 فَكَذَّبَ وَعَصَىٰ

    ফাকাযযা ওয়া আসা

    কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।

  22. 22 ثُمَّ أَدۡبَرَ یَسۡعَىٰ

    থুম্ম আদবার ইয়াসা

    অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।

  23. 23 فَحَشَرَ فَنَادَىٰ

    ফাহাশারা ফানাদা

    সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,

  24. 24 فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ

    ফাকালা আনা রাব্বুকুমু আল আ'লা

    এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।

  25. 25 فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡـَٔاخِرَةِ وَٱلۡأُولَىٰۤ

    ফায়াখাযু আল্লাহ নকালা আল-আখিরাতি

    অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।

  26. 26 إِنَّ فِی ذَ ٰ⁠لِكَ لَعِبۡرَةࣰ لِّمَن یَخۡشَىٰۤ

    ইন্না ফেই যা বিশ্বাস লেকা লাইবরা লিমেন

    যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।

  27. 27 ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَاۤءُۚ بَنَىٰهَا

    আ'আনতুম আশাদ্দু খাল্কান অমি বনিয়াহা

    তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?

  28. 28 رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا

    রাফা সমকাহা ফাসাওওয়া হা

    তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

  29. 29 وَأَغۡطَشَ لَیۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا

    ওয়া-গাতাশ লাইলাহা ও বের করল জুহাহা

    তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।

  30. 30 وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَ ٰ⁠لِكَ دَحَىٰهَاۤ

    ওয়াল আরদ ব়াদ যা বিশ্বাস লেকা দাহইয়া

    পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।

  31. 31 أَخۡرَجَ مِنۡهَا مَاۤءَهَا وَمَرۡعَىٰهَا

    আখরাজ মিনহা মাআহা ওয়া মারআহা

    তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,

  32. 32 وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا

    ওয়াল-জিবালা আরসায়াহা

    পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,

  33. 33 مَتَـٰعࣰا لَّكُمۡ وَلِأَنۡعَـٰمِكُمۡ

    মাতান লাকুম ওয়ালে আনামিকুম

    তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।

  34. 34 فَإِذَا جَاۤءَتِ ٱلطَّاۤمَّةُ ٱلۡكُبۡرَىٰ

    ফেইযা জাআত আত-তাম্মাহ আল-কুবরা

    অতঃপর যখন মহাসংকট এসে যাবে।

  35. 35 یَوۡمَ یَتَذَكَّرُ ٱلۡإِنسَـٰنُ مَا سَعَىٰ

    ইয়াওম ইয়াতাযাক্কারু আল-ইনসান সা'য়া

    অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে

  36. 36 وَبُرِّزَتِ ٱلۡجَحِیمُ لِمَن یَرَىٰ

    ওয়াবুররিজাত আল-জাহিম ইয়ারা

    এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,

  37. 37 فَأَمَّا مَن طَغَىٰ

    ফায়াম্মা ম্যান তাগিয়া

    তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;

  38. 38 وَءَاثَرَ ٱلۡحَیَوٰةَ ٱلدُّنۡیَا

    ওয়াসারা আল-হায়াত দুনিয়া

    এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,

  39. 39 فَإِنَّ ٱلۡجَحِیمَ هِیَ ٱلۡمَأۡوَىٰ

    ফাইন্না আল-জাহীম হেয়া আল-মাওয়া

    তার ঠিকানা হবে জাহান্নাম।

  40. 40 وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ

    ওয়া আম্মা খাফ মাকাম ওয়ানাহি আন-নাফসা অ্যানে আল-হাওয়া

    পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,

  41. 41 فَإِنَّ ٱلۡجَنَّةَ هِیَ ٱلۡمَأۡوَىٰ

    ফাইন্না আল জান্নাত হেয়া আল-মাওয়া

    তার ঠিকানা হবে জান্নাত।

  42. 42 یَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَیَّانَ مُرۡسَىٰهَا

    ইয়াসআলূনাকা অ্যানে আস-সাআত আইয়্যান মুরসাহা

    তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?

  43. 43 فِیمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَاۤ

    ফেইমা আন্তা মিন যিকরিহা

    এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?

  44. 44 إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَاۤ

    ইলাই রব্বিক মুনতাহাহা

    এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।

  45. 45 إِنَّمَاۤ أَنتَ مُنذِرُ مَن یَخۡشَىٰهَا

    ইন্নামা আন্তা মুনজিরু ম্যান ইয়াখশাহা

    যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।

  46. 46 كَأَنَّهُمۡ یَوۡمَ یَرَوۡنَهَا لَمۡ یَلۡبَثُوۤا۟ إِلَّا عَشِیَّةً أَوۡ ضُحَىٰهَا

    কাআন্নাহুম ইয়াওম ইয়ারাওনাহা লম ইয়ালবাছুয়া ইল্লা আশিয়া আও জুহাহা

    যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।

This surah in other languages