Goddestination

Abasa

আবাসা

তিনি ভ্রূকুঞ্চিত করলেন

42 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 عَبَسَ وَتَوَلَّىٰۤ

    আবাসা ওয়া তাওয়াল্লা

    তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

  2. 2 أَن جَاۤءَهُ ٱلۡأَعۡمَىٰ

    আন জাআহু আল-আ'মা

    কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।

  3. 3 وَمَا یُدۡرِیكَ لَعَلَّهُۥ یَزَّكَّىٰۤ

    ওয়া ইউদ্রিক লা'আলুহু ইয়ায্ঝাক্কা

    আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,

  4. 4 أَوۡ یَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰۤ

    আও ইয়ায্যাক্কারু ফাতানফায়হু

    অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

  5. 5 أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ

    আম্মা মানি

    পরন্তু যে বেপরোয়া,

  6. 6 فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

    ফা-আন-তা তাসাদ্দা

    আপনি তার চিন্তায় মশগুল।

  7. 7 وَمَا عَلَیۡكَ أَلَّا یَزَّكَّىٰ

    ওয়া আলাইকা আল্লা

    সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।

  8. 8 وَأَمَّا مَن جَاۤءَكَ یَسۡعَىٰ

    ওয়া আম্মা ম্যান জাআকা ইয়াসা

    যে আপনার কাছে দৌড়ে আসলো

  9. 9 وَهُوَ یَخۡشَىٰ

    ওয়াহুয়া ইয়াখশা

    এমতাবস্থায় যে, সে ভয় করে,

  10. 10 فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ

    ফা-আন-তা অনহু তালাহ্য়া

    আপনি তাকে অবজ্ঞা করলেন।

  11. 11 كَلَّاۤ إِنَّهَا تَذۡكِرَةࣱ

    ইন্নাহা তাযকীরা

    কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।

  12. 12 فَمَن شَاۤءَ ذَكَرَهُۥ

    ফামান শা জাকারাহু

    অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।

  13. 13 فِی صُحُفࣲ مُّكَرَّمَةࣲ

    ফেই সুহুফ মুকাররামাহ

    এটা লিখিত আছে সম্মানিত,

  14. 14 مَّرۡفُوعَةࣲ مُّطَهَّرَةِۭ

    মুতাহহারাহ

    উচ্চ পবিত্র পত্রসমূহে,

  15. 15 بِأَیۡدِی سَفَرَةࣲ

    বেয়াদি সাফারাতিন

    লিপিকারের হস্তে,

  16. 16 كِرَامِۭ بَرَرَةࣲ

    কেরামি বররা

    যারা মহৎ, পূত চরিত্র।

  17. 17 قُتِلَ ٱلۡإِنسَـٰنُ مَاۤ أَكۡفَرَهُۥ

    কুতিলা আল-ইনসান মা আকফারুহু

    মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!

  18. 18 مِنۡ أَیِّ شَیۡءٍ خَلَقَهُۥ

    আইয়্যি শাই খালাকাহু

    তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?

  19. 19 مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

    মিন নুতফা খালাকাহু ফাকাদারহু

    শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।

  20. 20 ثُمَّ ٱلسَّبِیلَ یَسَّرَهُۥ

    থুম্ম আস-সাবীল ইয়াসসারাহু

    অতঃপর তার পথ সহজ করেছেন,

  21. 21 ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ

    থুম্ম আমাতাহু ফাআক্বারাহু

    অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

  22. 22 ثُمَّ إِذَا شَاۤءَ أَنشَرَهُۥ

    থুম্ম ইজা শা আনশারাহু

    এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

  23. 23 كَلَّا لَمَّا یَقۡضِ مَاۤ أَمَرَهُۥ

    লাম্মা ইয়াকযি মা আমারাহু

    সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।

  24. 24 فَلۡیَنظُرِ ٱلۡإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦۤ

    ফালইয়ানজুর আল-ইনসান ইলাই তা'আমিহি

    মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,

  25. 25 أَنَّا صَبَبۡنَا ٱلۡمَاۤءَ صَبࣰّا

    আন্না সাবাবনা আল-মা শব্বান

    আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,

  26. 26 ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقࣰّا

    থুম্ম শাক্কানা আল-আরদ শাক্কা

    এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,

  27. 27 فَأَنۢبَتۡنَا فِیهَا حَبࣰّا

    ফাআনবতনা ফিহা হাব্বান

    অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,

  28. 28 وَعِنَبࣰا وَقَضۡبࣰا

    ওয়া এনাব ওয়া কাযবা

    আঙ্গুর, শাক-সব্জি,

  29. 29 وَزَیۡتُونࣰا وَنَخۡلࣰا

    ওয়াযাইতুনা ওয়ানাখলা

    যয়তুন, খর্জূর,

  30. 30 وَحَدَاۤىِٕقَ غُلۡبࣰا

    ওহাদাইকা গুল্বান

    ঘন উদ্যান,

  31. 31 وَفَـٰكِهَةࣰ وَأَبࣰّا

    ফাকিহা ওয়া আব্বান

    ফল এবং ঘাস

  32. 32 مَّتَـٰعࣰا لَّكُمۡ وَلِأَنۡعَـٰمِكُمۡ

    মাতাআন লাকুম ওয়ালে আনামিকুম

    তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।

  33. 33 فَإِذَا جَاۤءَتِ ٱلصَّاۤخَّةُ

    ফেইযা জাআত আস-সাখাহ

    অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,

  34. 34 یَوۡمَ یَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِیهِ

    ইয়াওম ইয়াফিররু আল মার-উ আখিহি

    সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,

  35. 35 وَأُمِّهِۦ وَأَبِیهِ

    ওয়াম্মিহি ওয়া বিহি

    তার মাতা, তার পিতা,

  36. 36 وَصَـٰحِبَتِهِۦ وَبَنِیهِ

    ওয়াসাহিবাতিহি ওবনিহি

    তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

  37. 37 لِكُلِّ ٱمۡرِئࣲ مِّنۡهُمۡ یَوۡمَىِٕذࣲ شَأۡنࣱ یُغۡنِیهِ

    লে কুল ইমরি মিনহুম ইয়াওমাইযি শান ইউগ্নিহি

    সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।

  38. 38 وُجُوهࣱ یَوۡمَىِٕذࣲ مُّسۡفِرَةࣱ

    ওজুহ ইয়াওমাইযি মুসফিরাহ

    অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,

  39. 39 ضَاحِكَةࣱ مُّسۡتَبۡشِرَةࣱ

    জাহিকা মুস্তাবশিরাহ

    সহাস্য ও প্রফুল্ল।

  40. 40 وَوُجُوهࣱ یَوۡمَىِٕذٍ عَلَیۡهَا غَبَرَةࣱ

    ভভুঝুহ ইয়াওমাইযিন আলাইহা গাবারাহ

    এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।

  41. 41 تَرۡهَقُهَا قَتَرَةٌ

    তারহাকুহা কাতারা

    তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।

  42. 42 أُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ

    উলাইক হুম আল-কাফারা আল-ফাজরা

    তারাই কাফের পাপিষ্ঠের দল।

This surah in other languages