Goddestination

Al-Waaqia

আল-ওয়াকিয়াহ

অনিবার্য ঘটনা

96 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ

    ইজা ওয়াকাতি আল-ওয়াকিয়াহ

    যখন কিয়ামতের ঘটনা ঘটবে,

  2. 2 لَیۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ

    লাইসা লেভা'আতিহা কাযিবা

    যার বাস্তবতায় কোন সংশয় নেই।

  3. 3 خَافِضَةࣱ رَّافِعَةٌ

    খাফেজা রাফিয়া

    এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।

  4. 4 إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجࣰّا

    ইজা রুজ্জাত আল-আরদ রজ্জান

    যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।

  5. 5 وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسࣰّا

    ওয়াবুস্তে আল-জিবালু বস্সান

    এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

  6. 6 فَكَانَتۡ هَبَاۤءࣰ مُّنۢبَثࣰّا

    ফাকানাত হাবা মুনবাছছা

    অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।

  7. 7 وَكُنتُمۡ أَزۡوَ ٰ⁠جࣰا ثَلَـٰثَةࣰ

    ওয়া কুনতুম আযওয়া বিশ্বাস জা তালাছা

    এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।

  8. 8 فَأَصۡحَـٰبُ ٱلۡمَیۡمَنَةِ مَاۤ أَصۡحَـٰبُ ٱلۡمَیۡمَنَةِ

    ফা'আসহাব আল-মাইমানাহ মা আসহাবু আল-মাইমানাহ

    যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।

  9. 9 وَأَصۡحَـٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَاۤ أَصۡحَـٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ

    ওয়া আসহাব আল-মাশআমাতি মা আসহাবু আল-মাশআমাতি

    এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।

  10. 10 وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ

    ওয়ালসাবিকুন আস-সাবিকুন

    অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।

  11. 11 أُو۟لَـٰۤىِٕكَ ٱلۡمُقَرَّبُونَ

    উলাইক আল-মুক্বাররাবূন

    তারাই নৈকট্যশীল,

  12. 12 فِی جَنَّـٰتِ ٱلنَّعِیمِ

    ফেই জান্নাত আন-নাইম

    অবদানের উদ্যানসমূহে,

  13. 13 ثُلَّةࣱ مِّنَ ٱلۡأَوَّلِینَ

    থুল্লা মিন আল-আওওয়ালীন

    তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।

  14. 14 وَقَلِیلࣱ مِّنَ ٱلۡـَٔاخِرِینَ

    ওয়াকিল মিন আল-আখিরিন

    এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।

  15. 15 عَلَىٰ سُرُرࣲ مَّوۡضُونَةࣲ

    আলা মাউযূনা

    স্বর্ণ খচিত সিংহাসন।

  16. 16 مُّتَّكِـِٔینَ عَلَیۡهَا مُتَقَـٰبِلِینَ

    মুত্তাকিয়িনা আলাইহা মুতাকাবিলিনা

    তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।

  17. 17 یَطُوفُ عَلَیۡهِمۡ وِلۡدَ ٰ⁠نࣱ مُّخَلَّدُونَ

    ইয়াতুফু আলাইহিম ওয়েলদ বিশ্বাস নঁ মুখাল্লাদূন

    তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।

  18. 18 بِأَكۡوَابࣲ وَأَبَارِیقَ وَكَأۡسࣲ مِّن مَّعِینࣲ

    বেয়াকওয়াবিন ওয়া আবারীক ওয়াকাস মিন মাঈন

    পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,

  19. 19 لَّا یُصَدَّعُونَ عَنۡهَا وَلَا یُنزِفُونَ

    লা ইউসাদ্দাউন অনহা ইউনজেফুন

    যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।

  20. 20 وَفَـٰكِهَةࣲ مِّمَّا یَتَخَیَّرُونَ

    মিম্মা ইয়াতাখাইয়্যারুন

    আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,

  21. 21 وَلَحۡمِ طَیۡرࣲ مِّمَّا یَشۡتَهُونَ

    ওয়ালাহমি টাইর মিম্মা ইয়াশতাহুন

    এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।

  22. 22 وَحُورٌ عِینࣱ

    ওয়াহুর ইন

    তথায় থাকবে আনতনয়না হুরগণ,

  23. 23 كَأَمۡثَـٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ

    কা আমছাল আলুলুই আল-মাকনুনি

    আবরণে রক্ষিত মোতির ন্যায়,

  24. 24 جَزَاۤءَۢ بِمَا كَانُوا۟ یَعۡمَلُونَ

    জাজা বিমা কানু ইয়া'মালূন

    তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।

  25. 25 لَا یَسۡمَعُونَ فِیهَا لَغۡوࣰا وَلَا تَأۡثِیمًا

    ইয়াসমাউন ফিহা লাগ্বা তা'ছীমা

    তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।

  26. 26 إِلَّا قِیلࣰا سَلَـٰمࣰا سَلَـٰمࣰا

    ইল্লা কিলা সালাম সালাম

    কিন্তু শুনবে সালাম আর সালাম।

  27. 27 وَأَصۡحَـٰبُ ٱلۡیَمِینِ مَاۤ أَصۡحَـٰبُ ٱلۡیَمِینِ

    ওয়া আসহাব আল-ইয়ামীন মা আসহাবু আল-ইয়ামীন

    যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।

  28. 28 فِی سِدۡرࣲ مَّخۡضُودࣲ

    ফেই সেদর মাখযুদ

    তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।

  29. 29 وَطَلۡحࣲ مَّنضُودࣲ

    ওয়াতালহ মানযুদ

    এবং কাঁদি কাঁদি কলায়,

  30. 30 وَظِلࣲّ مَّمۡدُودࣲ

    ওয়াজিল মামদুদ

    এবং দীর্ঘ ছায়ায়।

  31. 31 وَمَاۤءࣲ مَّسۡكُوبࣲ

    ওয়ামা মাসকুব

    এবং প্রবাহিত পানিতে,

  32. 32 وَفَـٰكِهَةࣲ كَثِیرَةࣲ

    কাছিরা

    ও প্রচুর ফল-মূলে,

  33. 33 لَّا مَقۡطُوعَةࣲ وَلَا مَمۡنُوعَةࣲ

    লা মাকতুআ মামনুআ

    যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,

  34. 34 وَفُرُشࣲ مَّرۡفُوعَةٍ

    ভফুরুশ মারফুআতিন

    আর থাকবে সমুন্নত শয্যায়।

  35. 35 إِنَّاۤ أَنشَأۡنَـٰهُنَّ إِنشَاۤءࣰ

    ইন্না আনশাআনাহুননা ইনশা

    আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।

  36. 36 فَجَعَلۡنَـٰهُنَّ أَبۡكَارًا

    ফাজআলনাহুন্না আবকারান

    অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।

  37. 37 عُرُبًا أَتۡرَابࣰا

    উরুবান আতরাবান

    কামিনী, সমবয়স্কা।

  38. 38 لِّأَصۡحَـٰبِ ٱلۡیَمِینِ

    লিআসহাবি আল-ইয়ামীন

    ডান দিকের লোকদের জন্যে।

  39. 39 ثُلَّةࣱ مِّنَ ٱلۡأَوَّلِینَ

    থুল্লা মিন আল-আওওয়ালীন

    তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

  40. 40 وَثُلَّةࣱ مِّنَ ٱلۡـَٔاخِرِینَ

    ওয়াসুলা মিন আল-আখিরিন

    এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।

  41. 41 وَأَصۡحَـٰبُ ٱلشِّمَالِ مَاۤ أَصۡحَـٰبُ ٱلشِّمَالِ

    ওয়া আসহাব আশ-শিমালি মা আসহাবু আশ-শিমালি

    বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।

  42. 42 فِی سَمُومࣲ وَحَمِیمࣲ

    ফেই সামুমিন ওয়াহিম

    তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,

  43. 43 وَظِلࣲّ مِّن یَحۡمُومࣲ

    ওয়াজিল মিন ইয়াহমুম

    এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।

  44. 44 لَّا بَارِدࣲ وَلَا كَرِیمٍ

    লা বারিদ করীম

    যা শীতল নয় এবং আরামদায়কও নয়।

  45. 45 إِنَّهُمۡ كَانُوا۟ قَبۡلَ ذَ ٰ⁠لِكَ مُتۡرَفِینَ

    ইন্নাহুম কানু ক্বিবলা যা বিশ্বাস লেকা মুতরাফিনা

    তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।

  46. 46 وَكَانُوا۟ یُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِیمِ

    ওয়া কানু ইউসররুনা আলাই আল-হিন্সি আল-আযীম

    তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।

  47. 47 وَكَانُوا۟ یَقُولُونَ أَىِٕذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ

    ওয়া কানু ইয়াকুলুনা আইযা মেতনা ওয়া কুননা তুরাবান ওয়াজামা আইন্না লাম্বেউছূন

    তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?

  48. 48 أَوَءَابَاۤؤُنَا ٱلۡأَوَّلُونَ

    আওয়াবাউনা আল-আওওয়ালুন

    এবং আমাদের পূর্বপুরুষগণও!

  49. 49 قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِینَ وَٱلۡـَٔاخِرِینَ

    কুল ইন্না আল-আওওয়ালীন ওয়াল আখিরিন

    বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,

  50. 50 لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِیقَـٰتِ یَوۡمࣲ مَّعۡلُومࣲ

    লামাজমুউন ইলাই মেয়কাত ইয়াওম মা'লুম

    সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।

  51. 51 ثُمَّ إِنَّكُمۡ أَیُّهَا ٱلضَّاۤلُّونَ ٱلۡمُكَذِّبُونَ

    থুম্ম আইয়্যুহা আদ্দাল্লূনা আল-মুকাযযিবুন

    অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।

  52. 52 لَـَٔاكِلُونَ مِن شَجَرࣲ مِّن زَقُّومࣲ

    লাআকিলুনা মিন শজর মিন যাক্কুম

    তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,

  53. 53 فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ

    ফামালিউন মিনহা আল-বুতুন

    অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,

  54. 54 فَشَـٰرِبُونَ عَلَیۡهِ مِنَ ٱلۡحَمِیمِ

    ফাশারিবুন আলাইহি মিন আল-হামীম

    অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।

  55. 55 فَشَـٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِیمِ

    ফাশারিবুন শুরব আল-হীম

    পান করবে পিপাসিত উটের ন্যায়।

  56. 56 هَـٰذَا نُزُلُهُمۡ یَوۡمَ ٱلدِّینِ

    হাযা নুজুলুহুম ইয়াওম আদ-দীন

    কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।

  57. 57 نَحۡنُ خَلَقۡنَـٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ

    নাহনু খালাকনাকুম ফালাওলা তু-সদ্দিকু-ন

    আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।

  58. 58 أَفَرَءَیۡتُم مَّا تُمۡنُونَ

    আফারায়াতুম মা তোমনুন

    তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।

  59. 59 ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥۤ أَمۡ نَحۡنُ ٱلۡخَـٰلِقُونَ

    আ'আনতুম তাখলুকূনাহু আম নাহনু আল-খালিকুন

    তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?

  60. 60 نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِینَ

    নাহনু কাদারনা বয়নকুম আল মাউত ওয়া নাহনু বিমাসবুকিনা

    আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।

  61. 61 عَلَىٰۤ أَن نُّبَدِّلَ أَمۡثَـٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِی مَا لَا تَعۡلَمُونَ

    আন নুবাদ্দিল আমছালাকুম ওয়ানুনশিয়েকুম ফেই তা'লামুনা

    এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।

  62. 62 وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ

    ওয়া-লাকদ আলিমতুমু আন-নাশআত আল-উলা ফালাওলা তাযাক্কারূনা

    তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?

  63. 63 أَفَرَءَیۡتُم مَّا تَحۡرُثُونَ

    আফারায়াতুম মা তাহরুছুন

    তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

  64. 64 ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥۤ أَمۡ نَحۡنُ ٱلزَّ ٰ⁠رِعُونَ

    আ'আনতুম তাজরাউনুহু আম নাহনু আলঝা বিশ্বাস রি'উন

    তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?

  65. 65 لَوۡ نَشَاۤءُ لَجَعَلۡنَـٰهُ حُطَـٰمࣰا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ

    লাও নেশা লাজআলনাহু ফাজ়ালতুম তাফাক্কুহুন

    আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।

  66. 66 إِنَّا لَمُغۡرَمُونَ

    লামুগরামুন

    বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;

  67. 67 بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

    নাহনু মাহরুমূন

    বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।

  68. 68 أَفَرَءَیۡتُمُ ٱلۡمَاۤءَ ٱلَّذِی تَشۡرَبُونَ

    আফারা'ইয়াতুমু আল-মা আল্লাজী তাশরাবুনা

    তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

  69. 69 ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ

    আ'আনতুম আনজালতুমুহু মিন আল-মুজনি আম নাহনু আল-মুনজিলুন

    তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?

  70. 70 لَوۡ نَشَاۤءُ جَعَلۡنَـٰهُ أُجَاجࣰا فَلَوۡلَا تَشۡكُرُونَ

    লাও নেশা জা'আলনাহ উজাজ ফালাওলা তাশকুরুনা

    আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?

  71. 71 أَفَرَءَیۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِی تُورُونَ

    আফারা'ইয়াতুমু আন-নার আল-লাতী টোরুন

    তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

  72. 72 ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَاۤ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ

    আ'আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনু আল-মুনশিউন

    তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?

  73. 73 نَحۡنُ جَعَلۡنَـٰهَا تَذۡكِرَةࣰ وَمَتَـٰعࣰا لِّلۡمُقۡوِینَ

    নাহনু জা'আলনাহা ওয়ামাতান লিল মুক্বীনীন

    আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।

  74. 74 فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِیمِ

    ফাসাব্বিহ বিস্মি রব্বিক আল-আযীম

    অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।

  75. 75 ۞ فَلَاۤ أُقۡسِمُ بِمَوَ ٰ⁠قِعِ ٱلنُّجُومِ

    উকসিমু বিমভ বিশ্বাস কেএ আন-নুজুম

    অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,

  76. 76 وَإِنَّهُۥ لَقَسَمࣱ لَّوۡ تَعۡلَمُونَ عَظِیمٌ

    ওয়া ইন্নাহু লাকাসামুন লাও তা'লামুনা আযীমুন

    নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।

  77. 77 إِنَّهُۥ لَقُرۡءَانࣱ كَرِیمࣱ

    ইন্নাহু আল কুরআন

    নিশ্চয় এটা সম্মানিত কোরআন,

  78. 78 فِی كِتَـٰبࣲ مَّكۡنُونࣲ

    ফেই মাকনূন

    যা আছে এক গোপন কিতাবে,

  79. 79 لَّا یَمَسُّهُۥۤ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ

    লা ইয়ামাসসুহু ইল্লা আল-মুতাহহারুন

    যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।

  80. 80 تَنزِیلࣱ مِّن رَّبِّ ٱلۡعَـٰلَمِینَ

    তানজীল মিন রব্বি আল-আলামীন

    এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।

  81. 81 أَفَبِهَـٰذَا ٱلۡحَدِیثِ أَنتُم مُّدۡهِنُونَ

    আ ফা বিহাযা মুদ্হিনূন

    তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?

  82. 82 وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ

    ওয়া তাজ'আলূনা রিয্ককুম আন্নাকুম তুকাযযিবূন

    এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?

  83. 83 فَلَوۡلَاۤ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ

    ইজা বালাগাতি আল-হুলকুম

    অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।

  84. 84 وَأَنتُمۡ حِینَىِٕذࣲ تَنظُرُونَ

    আর তোমরা হিনিয় তানযুরূনা

    এবং তোমরা তাকিয়ে থাক,

  85. 85 وَنَحۡنُ أَقۡرَبُ إِلَیۡهِ مِنكُمۡ وَلَـٰكِن لَّا تُبۡصِرُونَ

    ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন

    তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।

  86. 86 فَلَوۡلَاۤ إِن كُنتُمۡ غَیۡرَ مَدِینِینَ

    ইন গাইর মদিনিনা

    যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,

  87. 87 تَرۡجِعُونَهَاۤ إِن كُنتُمۡ صَـٰدِقِینَ

    তর্জিউনাহা ইন সাদিকীন

    তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?

  88. 88 فَأَمَّاۤ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِینَ

    ইন কানা মিন আল-মুকাররাবীন

    যদি সে নৈকট্যশীলদের একজন হয়;

  89. 89 فَرَوۡحࣱ وَرَیۡحَانࣱ وَجَنَّتُ نَعِیمࣲ

    ফারুহ ওয়ারাইহান ওয়া জান্নাতু নাঈম

    তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।

  90. 90 وَأَمَّاۤ إِن كَانَ مِنۡ أَصۡحَـٰبِ ٱلۡیَمِینِ

    ইন কানা আসহাবি আল-ইয়ামীন

    আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,

  91. 91 فَسَلَـٰمࣱ لَّكَ مِنۡ أَصۡحَـٰبِ ٱلۡیَمِینِ

    ফাসালাম লাকা আসহাবি আল-ইয়ামীন

    তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।

  92. 92 وَأَمَّاۤ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِینَ ٱلضَّاۤلِّینَ

    ইন কানা মিন আল-মুকাযযিবীন আদ্দ্বাল্লীন

    আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,

  93. 93 فَنُزُلࣱ مِّنۡ حَمِیمࣲ

    ফানুজুল

    তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।

  94. 94 وَتَصۡلِیَةُ جَحِیمٍ

    ওয়া তাসলিয়াতু জাহিম

    এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।

  95. 95 إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلۡیَقِینِ

    ইন্না হাযা লাহুয়া হক্কু আল-ইয়াকীনি

    এটা ধ্রুব সত্য।

  96. 96 فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِیمِ

    ফাসাব্বিহ বিস্মি রব্বিক আল-আযীম

    অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।

This surah in other languages