Qaaf
ক্বাফ
ক্বাফ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 قۤۚ وَٱلۡقُرۡءَانِ ٱلۡمَجِیدِ
ক্বাফ ওয়াল কুরআন আল-মাজীদ
ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ;
- 2 بَلۡ عَجِبُوۤا۟ أَن جَاۤءَهُم مُّنذِرࣱ مِّنۡهُمۡ فَقَالَ ٱلۡكَـٰفِرُونَ هَـٰذَا شَیۡءٌ عَجِیبٌ
অজিবুয়া আন জাআহুম মুনযির মিনহুম ফাকালা আল-কাফিরুন হাযা শাইউন অজিব
বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলেঃ এটা আশ্চর্যের ব্যাপার।
- 3 أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰاۖ ذَ ٰلِكَ رَجۡعُۢ بَعِیدࣱ
আইযা মেতনা ওয়া কুননা যা বিশ্বাস লেকা রাজউ বাইদ
আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব? এ প্রত্যাবর্তন সুদূরপরাহত।
- 4 قَدۡ عَلِمۡنَا مَا تَنقُصُ ٱلۡأَرۡضُ مِنۡهُمۡۖ وَعِندَنَا كِتَـٰبٌ حَفِیظُۢ
কদ আলিমনা তানকুসু আল-আরদ ওয়া এ'দনা কিতাবুন হাফিজ
মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে, তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব।
- 5 بَلۡ كَذَّبُوا۟ بِٱلۡحَقِّ لَمَّا جَاۤءَهُمۡ فَهُمۡ فِیۤ أَمۡرࣲ مَّرِیجٍ
কাযযাবু বিল হাক্কি লাম্মা আমর মারিজিন
বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে। ফলে তারা সংশয়ে পতিত রয়েছে।
- 6 أَفَلَمۡ یَنظُرُوۤا۟ إِلَى ٱلسَّمَاۤءِ فَوۡقَهُمۡ كَیۡفَ بَنَیۡنَـٰهَا وَزَیَّنَّـٰهَا وَمَا لَهَا مِن فُرُوجࣲ
আফালাম ইয়ানজুরু ইলাই আস-সামা ফাউকাহুম কাইফা বনায়নাহা ওয়াযাইয়্যান্নাহা ওয়া লাহা মিন ফুরুজিন
তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি? তাতে কোন ছিদ্রও নেই।
- 7 وَٱلۡأَرۡضَ مَدَدۡنَـٰهَا وَأَلۡقَیۡنَا فِیهَا رَوَ ٰسِیَ وَأَنۢبَتۡنَا فِیهَا مِن كُلِّ زَوۡجِۭ بَهِیجࣲ
ওয়াল আরদ মাদনাহা ওয়া আলকাইনা ফিহা রওয়া বিশ্বাস সেয়া আর আমরা গজিয়েছি ফিহা মিন কুল্লি জওজি বহিজ
আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদগত করেছি।
- 8 تَبۡصِرَةࣰ وَذِكۡرَىٰ لِكُلِّ عَبۡدࣲ مُّنِیبࣲ
তাবসিরাহ ওয়াযিকরা লে কুল অব্দ মুনিবিন
এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মত ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্যে।
- 9 وَنَزَّلۡنَا مِنَ ٱلسَّمَاۤءِ مَاۤءࣰ مُّبَـٰرَكࣰا فَأَنۢبَتۡنَا بِهِۦ جَنَّـٰتࣲ وَحَبَّ ٱلۡحَصِیدِ
ওয়া নায্জালনা মিন আস-সামা মা মুবারক ফাআনবতনা বেহি ওহাব্বা আল-হাসিদি
আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্বারা বাগান ও শস্য উদগত করি, যেগুলোর ফসল আহরণ করা হয়।
- 10 وَٱلنَّخۡلَ بَاسِقَـٰتࣲ لَّهَا طَلۡعࣱ نَّضِیدࣱ
ওয়ান-নাখলা বাসিকাত ল্লাহা তলউন নাজিদ
এবং লম্বমান খর্জুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খর্জুর,
- 11 رِّزۡقࣰا لِّلۡعِبَادِۖ وَأَحۡیَیۡنَا بِهِۦ بَلۡدَةࣰ مَّیۡتࣰاۚ كَذَ ٰلِكَ ٱلۡخُرُوجُ
রিজ্ক লিলইবাদ ওয়া-আহ্-ইয়া-য়ি-না বেহি বালদা মাইত কাযা বিশ্বাস লেকা আল-খুরুজ
বান্দাদের জীবিকাস্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি। এমনিভাবে পুনরুত্থান ঘটবে।
- 12 كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحࣲ وَأَصۡحَـٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ
কাজ্জাবাত ক্বাবলাহুম কওম ওয়া আসহাব আর-রাস থামুদ
তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নূহের সম্প্রদায়, কুপবাসীরা এবং সামুদ সম্প্রদায়।
- 13 وَعَادࣱ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَ ٰنُ لُوطࣲ
ওয়া'আদ ফেরাউন ওয়া ইখওয়া বিশ্বাস নু
আদ, ফেরাউন, ও লূতের সম্প্রদায়,
- 14 وَأَصۡحَـٰبُ ٱلۡأَیۡكَةِ وَقَوۡمُ تُبَّعࣲۚ كُلࣱّ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِیدِ
ওয়া আসহাব আল-আইকাতি ওয়া কাউম তুব্বায়ে কুল কায্যাবা আল-রুসুল ফাহাক ওয়াঈদ
বনবাসীরা এবং তোব্বা সম্প্রদায়। প্রত্যেকেই রসূলগণকে মিথ্যা বলেছে, অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে।
- 15 أَفَعَیِینَا بِٱلۡخَلۡقِ ٱلۡأَوَّلِۚ بَلۡ هُمۡ فِی لَبۡسࣲ مِّنۡ خَلۡقࣲ جَدِیدࣲ
আফায়িনা বিল খালকি আল-আওয়ালি হুম ফেই লাবস খালক জদিদ
আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষন করেছে।
- 16 وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَـٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَیۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِیدِ
ওয়া-লাকদ খালাকনা আল-ইনসান ওয়া না'লমু তোউসুইসু বেহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি হাবল আল-ওয়ারিদ
আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।
- 17 إِذۡ یَتَلَقَّى ٱلۡمُتَلَقِّیَانِ عَنِ ٱلۡیَمِینِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِیدࣱ
ইয্ ইয়াতালাক্কা আল-মুতালাক্কিয়ান অ্যানে আল-ইয়ামীন ওয়ান আশ-শিমালি কাইদ
যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে।
- 18 مَّا یَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَیۡهِ رَقِیبٌ عَتِیدࣱ
মা ইয়ালফিযু মিন কওল ইল্লা লাদায়হি রকীবুন আতীদ
সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।
- 19 وَجَاۤءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَ ٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِیدُ
ওয়াজায়াত সাকরাতু আল মাউত যা বিশ্বাস লেকা কোনতা মিনহু তাহিদ
মৃত্যুযন্ত্রণা নিশ্চিতই আসবে। এ থেকেই তুমি টালবাহানা করতে।
- 20 وَنُفِخَ فِی ٱلصُّورِۚ ذَ ٰلِكَ یَوۡمُ ٱلۡوَعِیدِ
ওয়ানুফেখা ফেই যা বিশ্বাস লেকা ইয়াওম আল-ওয়া-ঈদ
এবং শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন।
- 21 وَجَاۤءَتۡ كُلُّ نَفۡسࣲ مَّعَهَا سَاۤىِٕقࣱ وَشَهِیدࣱ
ওয়াজায়াত কুল্লু নফস মাআহা সাইক ওয়াশাহিদ
প্রত্যেক ব্যক্তি আগমন করবে। তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী।
- 22 لَّقَدۡ كُنتَ فِی غَفۡلَةࣲ مِّنۡ هَـٰذَا فَكَشَفۡنَا عَنكَ غِطَاۤءَكَ فَبَصَرُكَ ٱلۡیَوۡمَ حَدِیدࣱ
লাকাদ কোনতা ফেই গাফলাত হাযা ফাকাশফনা অনক গিতাআকা ফাবাসারুক আল-ইয়াওমা হাদিদ
তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ন।
- 23 وَقَالَ قَرِینُهُۥ هَـٰذَا مَا لَدَیَّ عَتِیدٌ
ওয়া কালা ক্বারীনুহু হাযা লাদাইয়া আতীদুন
তার সঙ্গী ফেরেশতা বলবেঃ আমার কাছে যে, আমলনামা ছিল, তা এই।
- 24 أَلۡقِیَا فِی جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِیدࣲ
আল-কিয়া ফেই জাহান্নাম কুল্লা কাফফার অনিদ
তোমরা উভয়েই নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে,
- 25 مَّنَّاعࣲ لِّلۡخَیۡرِ مُعۡتَدࣲ مُّرِیبٍ
মানাআ লিল-খাইর মু'তাদ মুরীবিন
যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।
- 26 ٱلَّذِی جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَأَلۡقِیَاهُ فِی ٱلۡعَذَابِ ٱلشَّدِیدِ
আল্লাজী জালা মা'আ আল্লাহ ইলাহান ফা'লকিয়াহু ফেই আল-আজাবি আশ-শাদীদ
যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।
- 27 ۞ قَالَ قَرِینُهُۥ رَبَّنَا مَاۤ أَطۡغَیۡتُهُۥ وَلَـٰكِن كَانَ فِی ضَلَـٰلِۭ بَعِیدࣲ
কালা ক্বারীনুহু মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফেই জালাল
তার সঙ্গী শয়তান বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুতঃ সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত।
- 28 قَالَ لَا تَخۡتَصِمُوا۟ لَدَیَّ وَقَدۡ قَدَّمۡتُ إِلَیۡكُم بِٱلۡوَعِیدِ
কালা তাখতাসিমু লাদাইয়া ওয়াকিদ কাদ্দামতু বিলওয়াইদি
আল্লাহ বলবেনঃ আমার সামনে বাকবিতন্ডা করো না আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম।
- 29 مَا یُبَدَّلُ ٱلۡقَوۡلُ لَدَیَّ وَمَاۤ أَنَا۠ بِظَلَّـٰمࣲ لِّلۡعَبِیدِ
ইউবাদ্দালু আল কাওলু লাদাইয়া আনা বেজ়াল্লাম লিল-আবীদ
আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই।
- 30 یَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِیدࣲ
ইয়াওম লে জাহান্নাম হালি ইমতেলাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ
যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব; তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবেঃ আরও আছে কি?
- 31 وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِینَ غَیۡرَ بَعِیدٍ
ওয়া উযলিফাতি আল জান্নাতু লিল মুত্তাকীন গাইর বাইদ
জান্নাতকে উপস্থিত করা হবে খোদাভীরুদের অদূরে।
- 32 هَـٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِیظࣲ
হাযা তুয়াদুনা লে কুল আওয়াবিন হাফিজ
তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
- 33 مَّنۡ خَشِیَ ٱلرَّحۡمَـٰنَ بِٱلۡغَیۡبِ وَجَاۤءَ بِقَلۡبࣲ مُّنِیبٍ
খাশিয়া আর-রাহমান বিলগাইবি ওয়াজা বেকালব মুনিবিন
যে না দেখে দয়াময় আল্লাহ তা’আলাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হত।
- 34 ٱدۡخُلُوهَا بِسَلَـٰمࣲۖ ذَ ٰلِكَ یَوۡمُ ٱلۡخُلُودِ
উধুলুহা বিসালাম যা বিশ্বাস লেকা ইয়াওম আল-খুলুদ
তোমরা এতে শান্তিতে প্রবেশ কর। এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন।
- 35 لَهُم مَّا یَشَاۤءُونَ فِیهَا وَلَدَیۡنَا مَزِیدࣱ
মা জাশাউন ফিহা ওয়ালাদাইনা মাজিদ
তারা তথায় যা চাইবে, তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।
- 36 وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَشَدُّ مِنۡهُم بَطۡشࣰا فَنَقَّبُوا۟ فِی ٱلۡبِلَـٰدِ هَلۡ مِن مَّحِیصٍ
মিন করন হুম আশাদ্দু বাস ফানাক্বাবু ফেই আল-বিলাদ হাল মিন মাহিস
আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে-বিদেশে বিচরণ করে ফিরত। তাদের কোন পলায়ন স্থান ছিল না।
- 37 إِنَّ فِی ذَ ٰلِكَ لَذِكۡرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلۡبٌ أَوۡ أَلۡقَى ٱلسَّمۡعَ وَهُوَ شَهِیدࣱ
ইন্না ফেই যা বিশ্বাস লেকা লাজিকরা কানা কলব আও আল-ক্বা আস-সাম'আ ওয়াহুয়া শহীদ
এতে উপদেশ রয়েছে তার জন্যে, যার অনুধাবন করার মত অন্তর রয়েছে। অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে।
- 38 وَلَقَدۡ خَلَقۡنَا ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَیۡنَهُمَا فِی سِتَّةِ أَیَّامࣲ وَمَا مَسَّنَا مِن لُّغُوبࣲ
ওয়া-লাকদ খালাকনা আস-সামাওয়া বিশ্বাস তে ওয়াল আরদ ওয়া বয়নাহুমা ফেই শেত্তা আইয়াম ওয়া মাসানা মিন লুগুব
আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি।
- 39 فَٱصۡبِرۡ عَلَىٰ مَا یَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ ٱلۡغُرُوبِ
ফাসবির আলা ইয়াকুলুনা ওয়া সাব্বিহ বেহামদি রব্বিক ক্বিবলা তুলুই আশ-শামসি ওয়াকাবাল আল-গুরুব
অতএব, তারা যা কিছু বলে, তজ্জন্যে আপনি ছবর করুন এবং, সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন।
- 40 وَمِنَ ٱلَّیۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَـٰرَ ٱلسُّجُودِ
ওমেন আল-লাইল ফাসাব্বিহু ওয়া আদবারা আস-সুজুদি
রাত্রির কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা করুন এবং নামাযের পশ্চাতেও।
- 41 وَٱسۡتَمِعۡ یَوۡمَ یُنَادِ ٱلۡمُنَادِ مِن مَّكَانࣲ قَرِیبࣲ
ওয়াসতামে ইয়াওম ইউনাদে আলমুনাদি মিন মাকান ক্বারীব
শুন, যে দিন এক আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে।
- 42 یَوۡمَ یَسۡمَعُونَ ٱلصَّیۡحَةَ بِٱلۡحَقِّۚ ذَ ٰلِكَ یَوۡمُ ٱلۡخُرُوجِ
ইয়াওম ইয়াসমাউন আস-সাইহাহ যা বিশ্বাস লেকা ইয়াওম আল-খুরুজ
যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরত্থান দিবস।
- 43 إِنَّا نَحۡنُ نُحۡیِۦ وَنُمِیتُ وَإِلَیۡنَا ٱلۡمَصِیرُ
নাহনু নুহই ওনেমিতু ওয়া ইলাইনা আলমাসিরু
আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন।
- 44 یَوۡمَ تَشَقَّقُ ٱلۡأَرۡضُ عَنۡهُمۡ سِرَاعࣰاۚ ذَ ٰلِكَ حَشۡرٌ عَلَیۡنَا یَسِیرࣱ
ইয়াওম তাশাক্কুকু আল-আরদ আনহুম যা বিশ্বাস লেকা হাশর আলাইনা
যেদিন ভূমন্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে। এটা এমন সমবেত করা, যা আমার জন্যে অতি সহজ।
- 45 نَّحۡنُ أَعۡلَمُ بِمَا یَقُولُونَۖ وَمَاۤ أَنتَ عَلَیۡهِم بِجَبَّارࣲۖ فَذَكِّرۡ بِٱلۡقُرۡءَانِ مَن یَخَافُ وَعِیدِ
নাহনু আ'লামু বিমা আন্তা বেজাব্বার ফাযক্কির বিল কুরআনে ম্যান ইয়াখাফু ওয়াঈদ
তারা যা বলে, তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোরজবরকারী নন। অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।
This surah in other languages
- বাংলা ক্বাফ
- Bosanski Kaf
- Нохчийн Къаф
- Deutsch Qāf
- English Qaf
- Español Qaf
- فارسی قاف
- Français Qâf
- Hausa Qaaf
- עברית קאף
- हिन्दी क़ाफ़
- Bahasa Indonesia Qaf
- 日本語 カーふ
- 한국어 까프
- کوردی Qaf
- Bahasa Melayu Qaf
- Nederlands Qaaf
- پنجابی قاف
- ਪੰਜਾਬੀ ਕ਼ਾਫ਼
- پښتو قاف
- Português Cáf
- Русский Каф
- Soomaaliga Qaaf
- Shqip Kaf
- Kiswahili Qaaf
- தமிழ் காஃப்
- ไทย กอฟ
- Türkçe Kaf
- اردو قاف
- Oʻzbek Қоф
- 中文 戛弗