Goddestination

Al-Mutaffifin

আল-মুতাফফিফীন

ওজনে কমদানকারীরা

36 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 وَیۡلࣱ لِّلۡمُطَفِّفِینَ

    ওয়াইল লিল মুতাফফিফীন

    যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,

  2. 2 ٱلَّذِینَ إِذَا ٱكۡتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ یَسۡتَوۡفُونَ

    আল্লাজিনা ইজা আক্তালু আলাই আন-নাস ইয়াস্তাওফুন

    যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়

  3. 3 وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ یُخۡسِرُونَ

    ওয়া ইযা কালুহুম ওয়াযানুহুম ইউখসিরুন

    এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।

  4. 4 أَلَا یَظُنُّ أُو۟لَـٰۤىِٕكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ

    ইয়াজুন্নু উলাইক আন্নাহুম মাব'উসুন

    তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।

  5. 5 لِیَوۡمٍ عَظِیمࣲ

    লেয়াওম আযীমিন

    সেই মহাদিবসে,

  6. 6 یَوۡمَ یَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَـٰلَمِینَ

    ইয়াওম ইয়াকুমু আন-নাস লেরাব্বি আল-আলামীন

    যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।

  7. 7 كَلَّاۤ إِنَّ كِتَـٰبَ ٱلۡفُجَّارِ لَفِی سِجِّینࣲ

    ইন্না কিতাব আল-ফুজ্জারি লাফি সেজ্জীন

    এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।

  8. 8 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا سِجِّینࣱ

    আদ্রাকা

    আপনি জানেন, সিজ্জীন কি?

  9. 9 كِتَـٰبࣱ مَّرۡقُومࣱ

    কিতাব মারকুম

    এটা লিপিবদ্ধ খাতা।

  10. 10 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,

  11. 11 ٱلَّذِینَ یُكَذِّبُونَ بِیَوۡمِ ٱلدِّینِ

    আল্লাজিনা ইউকাজ্জিবুনা বেয়াওমি আদ-দীন

    যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।

  12. 12 وَمَا یُكَذِّبُ بِهِۦۤ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِیمٍ

    ওয়া ইউকাজ্জিবু ইল্লা কুল্লু মু'তাদিন আসিমীন

    প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।

  13. 13 إِذَا تُتۡلَىٰ عَلَیۡهِ ءَایَـٰتُنَا قَالَ أَسَـٰطِیرُ ٱلۡأَوَّلِینَ

    ইজা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতীরু আল-আওওয়ালীন

    তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।

  14. 14 كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ یَكۡسِبُونَ

    কাল্লা রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবূন

    কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।

  15. 15 كَلَّاۤ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ یَوۡمَىِٕذࣲ لَّمَحۡجُوبُونَ

    ইন্নাহুম অন রব্বিহিম ইয়াওমাইযি লামাহজুবূন

    কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।

  16. 16 ثُمَّ إِنَّهُمۡ لَصَالُوا۟ ٱلۡجَحِیمِ

    থুম্ম ইন্নাহুম লাসালু আল-জাহিম

    অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

  17. 17 ثُمَّ یُقَالُ هَـٰذَا ٱلَّذِی كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    থুম্ম ইউকালু হাযা আল্লাজী কুনতুম বেহি তুকাযযিবূন

    এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

  18. 18 كَلَّاۤ إِنَّ كِتَـٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِی عِلِّیِّینَ

    ইন্না কিতাব আল-আবরার লাফি ইল্লিয়্যিন

    কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

  19. 19 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا عِلِّیُّونَ

    আদ্রাকা ইল্লিয়ুন

    আপনি জানেন ইল্লিয়্যীন কি?

  20. 20 كِتَـٰبࣱ مَّرۡقُومࣱ

    কিতাব মারকুম

    এটা লিপিবদ্ধ খাতা।

  21. 21 یَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ

    ইয়াশহাদুহু আল-মুক্বাররাবূন

    আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।

  22. 22 إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِی نَعِیمٍ

    ইন্না আল-আবরার লাফি নাঈম

    নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,

  23. 23 عَلَى ٱلۡأَرَاۤىِٕكِ یَنظُرُونَ

    আলাই আল-আরাইক ইয়ানজুরুন

    সিংহাসনে বসে অবলোকন করবে।

  24. 24 تَعۡرِفُ فِی وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِیمِ

    তা'রিফু ফেই উজুহিহিম নাজরা আন-নাইম

    আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।

  25. 25 یُسۡقَوۡنَ مِن رَّحِیقࣲ مَّخۡتُومٍ

    ইউসকাওনা মিন রাহিক মাখতুম

    তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

  26. 26 خِتَـٰمُهُۥ مِسۡكࣱۚ وَفِی ذَ ٰ⁠لِكَ فَلۡیَتَنَافَسِ ٱلۡمُتَنَـٰفِسُونَ

    খেতামুহু মিসক ভফি যা বিশ্বাস লেকা ফালইয়াতানাফাসি আল-মুতানাফিসুন

    তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

  27. 27 وَمِزَاجُهُۥ مِن تَسۡنِیمٍ

    ও মে জা ঝু মিন তাসনীম

    তার মিশ্রণ হবে তসনীমের পানি।

  28. 28 عَیۡنࣰا یَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ

    আইনা জেশরাবু বেহা আল-মুক্বাররাবূন

    এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।

  29. 29 إِنَّ ٱلَّذِینَ أَجۡرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِینَ ءَامَنُوا۟ یَضۡحَكُونَ

    ইন্না আল্লাজিনা আজরামু কানু মিন আল্লাজিনা আমানুয়া ইয়াজহাকুনা

    যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।

  30. 30 وَإِذَا مَرُّوا۟ بِهِمۡ یَتَغَامَزُونَ

    ওয়া ইযা মাররুয়া বেহিম ইয়াতাগামাজুন

    এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।

  31. 31 وَإِذَا ٱنقَلَبُوۤا۟ إِلَىٰۤ أَهۡلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِینَ

    ওয়া ইযা ইনকালাবু আহলিহিমু ফেকিহিনা

    তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।

  32. 32 وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوۤا۟ إِنَّ هَـٰۤؤُلَاۤءِ لَضَاۤلُّونَ

    ওয়া ইযা রাউহুম কালুয়া ইন্না হাউলাএ লাযাল্লুন

    আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।

  33. 33 وَمَاۤ أُرۡسِلُوا۟ عَلَیۡهِمۡ حَـٰفِظِینَ

    উরসিলু আলাইহিম হাফিজিনা

    অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।

  34. 34 فَٱلۡیَوۡمَ ٱلَّذِینَ ءَامَنُوا۟ مِنَ ٱلۡكُفَّارِ یَضۡحَكُونَ

    ফালইয়াওমা আল্লাজিনা আমানুয়া মিন আল-কুফফারি ইয়াজহাকুনা

    আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।

  35. 35 عَلَى ٱلۡأَرَاۤىِٕكِ یَنظُرُونَ

    আলাই আল-আরাইক ইয়ানজুরুন

    সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,

  36. 36 هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُوا۟ یَفۡعَلُونَ

    হাল থুব্বা আল-কুফ-ফারু কানু ইয়াফ'আলূন

    কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?

This surah in other languages