Al-Infitaar
আল-ইনফিতার
বিদীর্ণ হওয়া
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 إِذَا ٱلسَّمَاۤءُ ٱنفَطَرَتۡ
ইজা আস-সামাউ ইনফাতারাত
যখন আকাশ বিদীর্ণ হবে,
- 2 وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
ওয়া ইযা আল-কাওয়াকিবু ইন্তাসারাত
যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
- 3 وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
ওয়া ইযা আল-বিহারু ফুজ্জিরাত
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
- 4 وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
ওয়া ইযা আল-কুবুরু বুছিরাত
এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
- 5 عَلِمَتۡ نَفۡسࣱ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
আলিমাত মা কাদ্দামাত ওয়া আখখারাত
তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
- 6 یَـٰۤأَیُّهَا ٱلۡإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِیمِ
ইয়া আইয়্যুহা আল-ইনসান গররকা বিরব্বিক আল-কারিমী
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
- 7 ٱلَّذِی خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
আল্লাজী খালাকাকা ফাসাওয়া ফাদালাকা
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
- 8 فِیۤ أَیِّ صُورَةࣲ مَّا شَاۤءَ رَكَّبَكَ
আইয়্যি সুরাত মা শা রাক্কাবাকা
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
- 9 كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّینِ
তুকাযযিবূন বেলদ্বীন
কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
- 10 وَإِنَّ عَلَیۡكُمۡ لَحَـٰفِظِینَ
ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা
অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
- 11 كِرَامࣰا كَـٰتِبِینَ
কিরামান কাতিবীন
সম্মানিত আমল লেখকবৃন্দ।
- 12 یَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
ইয়ালমুন তাফআলূনা
তারা জানে যা তোমরা কর।
- 13 إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِی نَعِیمࣲ
ইন্না আল-আবরার লাফি নাঈম
সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
- 14 وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِی جَحِیمࣲ
ওয়া ইন্না আল-ফুজ্জার লাফি জাহিম
এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
- 15 یَصۡلَوۡنَهَا یَوۡمَ ٱلدِّینِ
ইয়াসলাউনাহা ইয়াওম আদ-দীন
তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
- 16 وَمَا هُمۡ عَنۡهَا بِغَاۤىِٕبِینَ
ওয়া হুম অনহা বেগায়েবীন
তারা সেখান থেকে পৃথক হবে না।
- 17 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلدِّینِ
আদ্রাকা ইয়াওম আদ-দীন
আপনি জানেন, বিচার দিবস কি?
- 18 ثُمَّ مَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلدِّینِ
থুম্ম মা আদ্রাকা ইয়াওম আদ-দীন
অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
- 19 یَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسࣱ لِّنَفۡسࣲ شَیۡـࣰٔاۖ وَٱلۡأَمۡرُ یَوۡمَىِٕذࣲ لِّلَّهِ
ইয়াওম তমলিক লিন্নাফ্স শাইয়্যান ওয়াল আমরু ইয়াওমাইযি লিল্লাহি
যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।
This surah in other languages
- বাংলা আল-ইনফিতার
- Bosanski El-Infitar
- Нохчийн Аль-Инфитар
- Deutsch Al-Infitar
- English Al-Infiṭār
- Español Al-Infiṭār
- فارسی الانفطار
- Français Al-Infitār
- Hausa Al-Ƴnfilatar
- עברית אל-אינפיטאר
- हिन्दी अल-इन्फितार
- Bahasa Indonesia Al-Infithar
- 日本語 アル=インフィタール
- 한국어 알-인피타르
- کوردی El-İnfiṭar
- Bahasa Melayu Al-Infithar
- Nederlands Al-Infitaar
- پنجابی الانفطار
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਇਨਫ਼ਿਤਾਰ
- پښتو الانفطار
- Português Al-Infitār
- Русский Аль-Инфитар
- Soomaaliga Al-Infiṭaar
- Shqip El-Infitar
- Kiswahili Al-Infitari
- தமிழ் அல்-இன்ஃபிதார்
- ไทย อัล-อินฟิฏอร
- Türkçe El-İnfitar
- اردو الانفطار
- Oʻzbek Ал-Инфитор
- 中文 引斐塔尔