Goddestination

Al-Mursalaat

আল-মুরসালাত

প্রেরিতরা

50 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 وَٱلۡمُرۡسَلَـٰتِ عُرۡفࣰا

    ওয়াল মুরসালাত উরফান

    কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

  2. 2 فَٱلۡعَـٰصِفَـٰتِ عَصۡفࣰا

    ফালআসিফাত আসফান

    সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,

  3. 3 وَٱلنَّـٰشِرَ ٰ⁠تِ نَشۡرࣰا

    ওয়ান নাশিরা বিশ্বাস তে নাশরান

    মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

  4. 4 فَٱلۡفَـٰرِقَـٰتِ فَرۡقࣰا

    ফাল ফারিকাতি ফারকান

    মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

  5. 5 فَٱلۡمُلۡقِیَـٰتِ ذِكۡرًا

    ফালমুলকিয়াতি যিকরা

    ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-

  6. 6 عُذۡرًا أَوۡ نُذۡرًا

    উজরান আও নুজরা

    ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

  7. 7 إِنَّمَا تُوعَدُونَ لَوَ ٰ⁠قِعࣱ

    তুয়াদুনা লাওয়া বিশ্বাস ক্বা

    নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

  8. 8 فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ

    ফেইযা আন-নুজুম তুমেসাত

    অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,

  9. 9 وَإِذَا ٱلسَّمَاۤءُ فُرِجَتۡ

    ওয়া ইযা আস-সামাউ ফুরিজাত

    যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,

  10. 10 وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ

    ওয়া ইযা আল-জিবালু নুসেফাত

    যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

  11. 11 وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ

    ওয়া ইযা আর-রুসুলু উক্কিতাত

    যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,

  12. 12 لِأَیِّ یَوۡمٍ أُجِّلَتۡ

    লে আয়্য ইয়াওম উজ্জিলাত

    এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?

  13. 13 لِیَوۡمِ ٱلۡفَصۡلِ

    লেয়াওমি আল-ফাসলি

    বিচার দিবসের জন্য।

  14. 14 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلۡفَصۡلِ

    আদ্রাকা ইয়াওম আল-ফাসলি

    আপনি জানেন বিচার দিবস কি?

  15. 15 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  16. 16 أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِینَ

    আলাম নুহলিকি আল-আওওয়ালীন

    আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

  17. 17 ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡـَٔاخِرِینَ

    থুম্ম নুতবিইউহুম আল-আখিরিন

    অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।

  18. 18 كَذَ ٰ⁠لِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِینَ

    কাযা বিশ্বাস লেকা নাফআলু বিল মুজরিমীন

    অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।

  19. 19 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  20. 20 أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّاۤءࣲ مَّهِینࣲ

    আলাম নাখলুককুম মিন মা মহীন

    আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?

  21. 21 فَجَعَلۡنَـٰهُ فِی قَرَارࣲ مَّكِینٍ

    ফা-জা-লনা-হু ফেই করার মাকীন

    অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,

  22. 22 إِلَىٰ قَدَرࣲ مَّعۡلُومࣲ

    ইলাই কদর মা'লুম

    এক নির্দিষ্টকাল পর্যন্ত,

  23. 23 فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَـٰدِرُونَ

    ফাকাদারনা ফানিম আল-ক্বাদিরুন

    অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?

  24. 24 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  25. 25 أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا

    আলাম নাজআলি আল-আরদ কেফাতান

    আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,

  26. 26 أَحۡیَاۤءࣰ وَأَمۡوَ ٰ⁠تࣰا

    আহইয়া উআমুআ বিশ্বাস তা

    জীবিত ও মৃতদেরকে?

  27. 27 وَجَعَلۡنَا فِیهَا رَوَ ٰ⁠سِیَ شَـٰمِخَـٰتࣲ وَأَسۡقَیۡنَـٰكُم مَّاۤءࣰ فُرَاتࣰا

    ওয়া-জা-লনা ফিহা রওয়া বিশ্বাস সেয়া শামিখাত ওআসকাইনাকুম ফুরাতান

    আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।

  28. 28 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  29. 29 ٱنطَلِقُوۤا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    ইনতালিকু ইলাই কুনতুম বেহি তুকাযযিবূন

    চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

  30. 30 ٱنطَلِقُوۤا۟ إِلَىٰ ظِلࣲّ ذِی ثَلَـٰثِ شُعَبࣲ

    ইনতালিকু ইলাই ঝিল জি থালাছি শুয়াব

    চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,

  31. 31 لَّا ظَلِیلࣲ وَلَا یُغۡنِی مِنَ ٱللَّهَبِ

    লা জলীল ইউগ্নী মিন আল্লাহাবি

    যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

  32. 32 إِنَّهَا تَرۡمِی بِشَرَرࣲ كَٱلۡقَصۡرِ

    ইন্নাহা তর্মী বেশারার কাল কাসরি

    এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

  33. 33 كَأَنَّهُۥ جِمَـٰلَتࣱ صُفۡرࣱ

    কাআন্নাহু জেমালাতুন সুফর

    যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

  34. 34 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  35. 35 هَـٰذَا یَوۡمُ لَا یَنطِقُونَ

    হাযা ইয়াওম ইয়ানতিকুনা

    এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

  36. 36 وَلَا یُؤۡذَنُ لَهُمۡ فَیَعۡتَذِرُونَ

    ইউ'যানু লাহুম ফায়া'তজিরুন

    এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

  37. 37 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  38. 38 هَـٰذَا یَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَـٰكُمۡ وَٱلۡأَوَّلِینَ

    হাযা ইয়াওম জামানাকুম ওয়াল আওয়ালীন

    এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

  39. 39 فَإِن كَانَ لَكُمۡ كَیۡدࣱ فَكِیدُونِ

    ফা-ইন কানা লাকুম কাইদ ফেকিদুনে

    অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

  40. 40 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  41. 41 إِنَّ ٱلۡمُتَّقِینَ فِی ظِلَـٰلࣲ وَعُیُونࣲ

    ইন্না আল-মুত্তাকিন ফেই জিলাল ওয়া'ইউন

    নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-

  42. 42 وَفَوَ ٰ⁠كِهَ مِمَّا یَشۡتَهُونَ

    ভফভ বিশ্বাস কেহ মেমা ইয়াশতাহুন

    এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

  43. 43 كُلُوا۟ وَٱشۡرَبُوا۟ هَنِیۤـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    কুলুয়া ওয়াশরুবু হানিয়া বিমা তামালূন

    বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।

  44. 44 إِنَّا كَذَ ٰ⁠لِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ

    কাযা বিশ্বাস লেকা নাজ্জি আল-মুহসিনীন

    এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

  45. 45 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  46. 46 كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِیلًا إِنَّكُم مُّجۡرِمُونَ

    কুলুয়া ওয়া তামাত্তাউ কালীলান ইন্নাকুম মুজরিমুন

    কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।

  47. 47 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  48. 48 وَإِذَا قِیلَ لَهُمُ ٱرۡكَعُوا۟ لَا یَرۡكَعُونَ

    ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ ইয়ারকাউন

    যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।

  49. 49 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    ওয়াইল ইয়াওমাইযি লিল্মুক্যাজ্জিবীন

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  50. 50 فَبِأَیِّ حَدِیثِۭ بَعۡدَهُۥ یُؤۡمِنُونَ

    ফাবাইয়্যি হাদিস বা'দাহু ইউমিনুন

    এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?

This surah in other languages